চলতি মাসেই সাউথ ব্লক থেকে সরছে সেনা প্রধানদের সদর দপ্তর! নতুন ঠিকানা কোথায়?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দিল্লির ঐতিহাসিক সাউথ ব্লক থেকে সরছে সেনা এবং নৌসেনা প্রধানের সদর দপ্তর। চলতি মাসের শেষেই এই রদবদল সম্পন্ন হতে চলেছে। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের অংশ হিসাবেই এই পরিবর্তন।  

জানা গিয়েছে, সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, ভাইস চিফ অফ আর্মি স্টাফ এবং সাতজন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) নভেম্বরের শেষেই দিল্লি ক্যান্টনমেন্টে নবনির্মিত ‘শৌর্য ভবন’-এ স্থানান্তরিত হবেন। অন্যদিকে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথনও সাউথ ব্লক ছেড়ে নতুন দপ্তরে যাবেন। তাঁর সঙ্গে স্থানান্তরিত হবেন ভাইস চিফ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরাও। তাঁদের নতুন ঠিকানা হবে সেনা ভবন। উল্লেখ্য, দিল্লি ক্যান্টনমেন্টে নৌসেনার নিজস্ব ভবন রয়েছে। ২০২৪ সালে উদ্বোধন হয়েছিল এই ভবনের। নৌসেনার শীর্ষ আধিকারিকদের দপ্তর সেখানেই সরানো হচ্ছে।

আরও পড়ুন:

এছাড়া সাউথ ব্লক থেকে সরছে ‘আর্মি ওয়ার রুম’ এবং ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (ডিজিএমও)-এর কার্যালয়ও। তবে, ‘নেভি ওয়ার রুম’ (নৌবাহিনীর যুদ্ধ পরিচালনা কেন্দ্র) ভবিষ্যতে কোথায় স্থানান্তরিত হবে, তা এখনও স্পষ্ট নয়। এর স্থানান্তর প্রক্রিয়াটি বেশ জটিল। কারণ, এর জন্য প্রয়োজন উন্নত পরিকাঠামো, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই সাময়িকভাবে স্থানান্তিরত হয়েছে ‘কর্তব্য ভবন ২’-এ।  বর্তমানে সেখানে কেবল চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস)-এর কার্যালয়টিই রয়েছে। পরবর্তী পর্যায়ের ভবনগুলির নির্মাণকাজ শেষ হলে, প্রতিরক্ষা মন্ত্রক ‘কর্তব্য ভবন ৬ ও ৭’-এ স্থানান্তরিত হবে। এই ভবনগুলিতে বিভিন্ন বাহিনীর প্রধানদের অতিরিক্ত কার্যালয়ও থাকবে। ‘ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স’ (ডিএমএ)-এর কর্মকর্তারাও সাউথ ব্লক থেকে অন্যত্র সরে যাবেন বলে জানা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *