চপ কিনতে বেরিয়ে পেঁপে বাগানে গণধর্ষণের শিকার কিশোরী, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

চপ কিনতে বেরিয়ে পেঁপে বাগানে গণধর্ষণের শিকার কিশোরী, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


১৪ বছরের কিশোরীকে রাস্তায় একা পেয়ে পেপে বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ। ২০২৩ সালের ঘটনায় দু’জনকে ২০ বছরের কারাদণ্ড দিলেন কালনা আদালতের অতিরিক্ত জেলা ও বিশেষ দায়রা আদালতের বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেলের সাজা ঘোষণা করেছেন বিচারক।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২৬ আগস্ট গণধর্ষণের শিকার হন কিশোরী। সেই অভিশপ্ত দিনে সন্ধ্যায় কিশোরী কন্যাকে তার মা চপ কিনতে পাঠায়। এরপর বাড়ি ফেরার পথে পবন মান্ডি ও সঞ্জিত মান্ডি ওই কিশোরীকে একা পেয়ে তাকে ধরে মাঠের দিকে টানতে টানতে একটি পেঁপে বাগানের দিকে নিয়ে যায় ও গণধর্ষণ করে। ঘটনাটি নজরে পড়ে এক গ্রামবাসীর। তিনি ছুটে গিয়ে বিষয়টি জানান, কিশোরীর পরিবারকে। নির্যাতিতাকে উদ্ধার করা হয়।

পরে কালনা থানায় অভিযোগ দায়ের হয়। পবন ও সঞ্জিতকে গ্রেপ্তার করে পুলিশ। পকসো আইনে মামলা শুরু করে তদন্ত নামে পুলিশ। সব কিছু খতিয়ে দেখে চার্জশিট দেওয়া হয়। বিচারে দোষ প্রমাণ হয়। তারপর দু’জনের সাজা ঘোষণা করা হয়েছে। সরকারি আইনজীবী মলয় পাঁজা বলেন, “ পাশবিক এই অত্যাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা হওয়ায় এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ হবে। ক্ষতিগ্রস্ত মেয়েটির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা ধার্য করেছেন বিচারক। জেলাশাসককে সেই টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *