কোনও উৎসব মানেই ঘরদোর একেবার সাফসুতরো করার পালা। কারণ, বাস্তুশাস্ত্র মতে ঘর অপরিষ্কার ও অগোছালো হলে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে পারে। তার ফলে সাফল্য তো দূর অস্ত। বরং অশান্তিই হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। তবে বেশি কিছু নয়, জানেন কী নিত্যদিনের ঘর মোছার নিয়মে সামান্য বদল করলেই হতে পারে সমস্ত নেতিবাচকতা দূর। সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেন আপনি।
বাস্তুশাস্ত্রবিদদের মতে, ঘর মোছার জলে সামান্য নুন মিশিয়ে নিন। তাতেই নাকি সমস্ত নেতিবাচক শক্তি আপনার বাড়ি থেকে দূর হবে। কারণ, নুনের মধ্যেই থাকে নেতিবাচক শক্তি। নজরদোষের প্রভাব শোষণ করতে সক্ষম নুন। তাই বিশ্বাস করা হয় নুনই আপনার পরিবারকে কুনজর থেকে রেহাই দিতে পারে।
আরও পড়ুন:
এবার জেনে নেওয়া যাক কীভাবে নুন ব্যবহার করবেন:
একটি পাত্রে জল নিন। তাতেই মেশান সৈন্ধব নুন। জল ও নুন একসঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। নুন মিশে যাওয়ার পর তা মোছার জন্য ব্যবহার করতে হবে। তবে গরম জল দিয়ে ঘর মুছবেন না। তাতে লাভ হবে না কিছুই। ওই জলটিকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। তারপরই তা ঘর মোছার কাজে ব্যবহার করতে পারেন। বাস্তুমতে তাতেই উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি।

মোছার পর এই নুন জল যেকোনও জায়গায় ফেলবেন না। তাতে কিন্তু বিপদ হতে পারে। সাধারণত আমরা ঘর মোছা জল বাথরুমে ফেলে দিই। তবে ভুলেও নুন জল ফেলবেন না। এই জলে যেহেতু নেতিবাচক শক্তি শোষণ করে বলেই মনে করা হয়। তাই বাড়ির ভিতরে ফেললে কোনও লাভ হবে না। পরিবর্তে বাড়ির বাইরে কিংবা বাড়ি থেকে দূরে কোনও নালা কিংবা উপযুক্ত জায়গায় ফেলতে হবে। তাতেই মিলবে সুফল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
