গুয়াহাটির হোটেলে নির্বিচারে গুলি! মৃত ৪, জখম বহু, জঙ্গি হামলা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শহরের প্রাণকেন্দ্রে একটি হোটেলে শুটআউট। ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে একটি হোটেলে। কে বা কারা গুলি চালাল? সেই নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা জানার পরেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছে তদন্ত শুরু করেছেন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

গুয়াহাটি শহরের প্রাণকেন্দ্র উলুবারি এলাকায় বিলাস ইন নামে ওই হোটেল। সেখানেই রাত সাড়ে নটা নাগাদ ওই গোলাগুলি চলে। পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় হোটেলে থাকা লোকজন ও স্থানীয়দের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। দ্রুত সেখানে পৌঁছন পুলিশের আধিকারিকরাও। ঘটনাস্থলেই চারজন গুলিতে মারা গিয়েছেন। তাঁদের মধ্যে দু’জন মহিলা। আরও একাধিক মানুষ গুলিতে জখম। তাঁদের সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। কীভাবে এই ঘটনা ঘটল? কে বা কারা হোটেলে নির্বিচারে গুলি চালাল? সেই প্রশ্ন উঠেছে। জঙ্গি হামলা নাকি অন্য কোনও কারণ? তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্তের স্বার্থে এখনই কোনও কিছু বলতে চায়নি। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। হোটেলের মধ্যেও চলছে তল্লাশি, তথ্যানুসন্ধান। হোটেল ও আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে খবর। সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে অভিযান। গুলি চলার পরেই হোটেলে থাকা সাধারণ মানুষদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে অনেকেই রাস্তায় ছুটে পালান। গুলির আওয়াজে স্থানীয়রাও বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করছে পুলিশ।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *