গরু-ছাগলের শরীরজুড়ে আঁচড়-কামড়ের দাগ! অজানা জন্তুর আতঙ্কে কাঁটা গোয়ালতোড়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অজানা জন্তুর আতঙ্ক এবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। আক্রান্ত এলাকার কমপক্ষে ৫০ টি গবাদি পশু। সকলের শরীরেই মিলেছে আঁচড়-কামড়ের দাগ। কিন্তু এই দাগ বসাচ্ছে কে? কোন জন্তু? হায়না নাকি অন্যকিছু? সে উত্তর এখনও অজানা। হামলাকারী জন্তুকে চিহ্নিত করতে মরিয়া বনদপ্তর। বৃহস্পতিবার সকালে ওই গ্রাম পরিদর্শন করেছেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধ।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। গত কয়েকদিন ধরেই গোয়ালতোড় থানার অন্তর্গত ভেদুয়া মজুরিপাড়ার বাসিন্দারা দেখেন, গোয়ালে রাখা গরু, ছাগলের শরীরজুড়ে নানারকম ক্ষতচিহ্ন। একে একে সংখ্যাটা পৌঁছয় ৫০-এ। কিন্তু কে এই কাজ করছে, তা দেখতে পাননি কেউ। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বৃহষ্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। তাঁর তৎপরতায় দ্রুত ঘটনাস্থলে যায় বনদপ্তর এবং প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক দল। আহত গবাদি পশুদের চিকিৎসা ও টিকাকরণের কাজ শুরু করা হয়।

আরও পড়ুন:

তবে হামলাকারী জন্তুটি ঠিক কী তা নিয়ে অবশ‌্য বনদপ্তরের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে এলাকাবাসীরা ধারণা, সেটি হায়না। ঘটনার পর পার্শ্ববর্তী গ্রামগুলোতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। যে সমস্ত গবাদি পশুকে কামড়ে বা আঁচড়ে আহত করা হয়েছে সেই সব পশুর দুধ পান না করার বিষয়েও মাইকিং করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আক্রান্ত গবাদি পশুগুলোকে আগামী এক মাস ধরে ভ্যাকসিন দেওয়া হবে। জন্তুটিকে দ্রুত ধরে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর দাবি জানিয়েছেন ভেদুয়া মজুরি পাড়া ও আশপাশের গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *