সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শহর জুড়ে যেন প্রেমের মরশুম…’। গানে শুধু তিলোত্তমার কথা বলা হলেও, সুদূরের শহরেও এখন হয়তো এই গান বেজে উঠছে, হয়তো বা অন্য ভাষায়। অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরেও কিন্তু এখন প্রেমের মরশুম, বিয়ের শুভ লগ্ন। বিয়ে করেছেন খোদ প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, ৬২ বছর বয়সে! দীর্ঘদিনের বান্ধবী জোডি হ্যাডনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলবানিজ।
এই প্রথম অস্ট্রেলিয়ায় কোনও প্রধানমন্ত্রী নিজের কার্যকালে পরিণয় সূত্রে বাঁধা পড়লেন। ফলে আনন্দ দ্বিগুণ। যদিও বিয়েতে ধূমধাম নয়, বরং ঘনিষ্ঠ মহলের ঘেরাটোপেই একে অপরকে সারাজীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। তবে নববিবাহিত স্ত্রীর ভিডিও শেয়ার করে আলবানিজ সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন, ‘আমরা বিবাহিত।’
Married❤️ pic.twitter.com/mSzojtBF2I
— Anthony Albanese (@AlboMP) November 29, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
