গণনার বাকি কয়েক ঘণ্টা, তবু এজেন্টদের প্রবেশপত্র মেলেনি! কমিশনকে তোপ কুণালের

গণনার বাকি কয়েক ঘণ্টা, তবু এজেন্টদের প্রবেশপত্র মেলেনি! কমিশনকে তোপ কুণালের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রাত জাগিয়ে তৃণমূল কাউন্টিং এজেন্টদের ক্লান্ত করে দেওয়ার ছক করছে নির্বাচন কমিশন, গণনার আগের রাতে এই অভিযোগ তুলে সরব হলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ভোটগণনার আগের রাতে ১০টা বেজে গেলেও বেলেঘাটা কেন্দ্রের তৃণমূলের কাউন্টিং এজেন্টদের প্রবেশপত্র দেয়নি নির্বাচন কমিশন। এদিকে আগামীকাল ভোর পাঁচটায় এজেন্টদের গণনাকেন্দ্রে যাওয়ার কথা রয়েছে। কুণালের দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে, যাতে দলের এজেন্টরা গণনার দিন ক্লান্ত থাকেন। গণনার সময় এজেন্টদের চোখ ধাঁধিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা। এবার সেই সুরেই এজেন্টদের ক্লান্ত করে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুললেন কুণাল।

এই বিষয়ে আরও খবর

আগামীকাল রাজ্য়ের ২৯৩টি বিধানসভা আসনে ভোটগণনা হবে। তার আগে আজ রাতে তৃণমূলের এজেন্টদের হয়রান করার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন কুণাল। তিনি জানান, প্রিন্টার খারাপ থাকার অজুহাত দেখিয়ে রাত দশটা পর্যন্তও তৃণমূলের এজেন্টদের প্রবেশপত্র দেয়নি কনির্বাচন কমিশন। কখন দেবে তা-ও ঠিক নেই। এদিকে আগামীকাল ভোর পাঁচটায় দলের এজেন্টদের গণনাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এমনকী এজেন্টদের জল ও খাবারের বিষয়েও কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কুণাল। যদিও এত হয়রানির পরেও তৃণমূল জিতবে বলে আত্মবিশ্বাসী তিনি।

উল্লেখ্য, গতকালই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দলের কাউন্টিং এজেন্টদের মমতা স্পষ্ট করে দেন, ৪ মে যতক্ষণ না পর্যন্ত তিনি সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন ততক্ষণ দলের কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান। এমনকী এজেন্টদের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাই সব সময় চোখ খোলা রাখার বার্তা দেন মমতা। গণনার দিন এজেন্টদের বাড়ি থেকে খাবার, জল নিয়ে আসারও পরামর্শ দেন মমতা।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *