কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


প্রথম স্ত্রীর সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তারই আগে নাকি মন্দিরে ঋতিকার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবি ঘিরে বিধানসভা ভোটের আগে কম হইচই হয়নি। এখনও হিরণ, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা এবং ঋতিকার মধ্যে ত্রিকোণ সম্পর্ক নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। এই পরিস্থিতিতেই এবার ঋতিকার জন্মদিন পালনের ছবি পোস্ট করলেন অভিনেতা-বিধায়ক। আর তা দেখার পর থেকে ফের চর্চায় তারকার বিয়ে বিতর্ক।

সাদা, গোলাপি এবং পিচরঙা বেলুনে সাজানোর ঘর, কেক কাটা এবং একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন হিরণ। সঙ্গে সোশাল মিডিয়ায় লেখেন, “ঋতিকার জন্মদিন উদযাপন করলাম গতকাল। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হল। শুভ জন্মদিন ঋতিকা। আগামীর শুভেচ্ছা। ভালো থেকো। সুস্থ থেকো।”

আরও পড়ুন:

এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই যেন দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়। শ্যামপুরের বিজেপি বিধায়কের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয় কাটাছেঁড়া। কেউ কেউ তো আবার তাঁর মেয়ের প্রসঙ্গে টেনে আনেন। তাঁদের খোঁচা, এমন বাবা কোনওদিন দেখিনি। তাতে অবশ্য কিছু যায় আসে না হিরণের। সমালোচকদের কুকথায় হিরণ কিংবা ঋতিকা কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হিরণ ঘরনি অনিন্দিতাও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। এর আগে গত ২২ জুন ঋতিকা তাঁর ভাইঝির অন্নপ্রাশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ওই ছবিগুলিতে বিশেষ অতিথির ভূমিকায় দেখা গিয়েছিল হিরণকে।

ওই ছবি দেখে অনেকেই দাবি করেছেন, অনিন্দিতার সঙ্গে পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদ না হলেও ঋতিকার সঙ্গে সম্পর্ক ক্রমশ আরও শক্তপোক্ত হচ্ছে। নানা অনুষ্ঠানে একসঙ্গে কাটানো মুহূর্ত যেন তারই প্রমাণ দেয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *