কালীবেশে নিতম্ব প্রদর্শনে ‘ভাবাবেগে আঘাত’, বিতর্কের ঝড় উঠতেই মুখ খুললেন নৃত্যশিল্পী

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


গত কয়েকদিন ধরে মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত ‘মহাবিদ্যা’ নিয়ে তুঙ্গে বিতর্ক। ছিন্নমস্তা বেশে নৃত্যশিল্পীর চুল সরিয়ে নিতম্ব প্রদর্শনে ভাবাবেগে আঘাত লেগেছে আমজনতার। অবশেষে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন নৃত্যশিল্পী। ফেসবুক লাইভে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে তিনি বললেন, “আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভুল করে। আমাকে ক্ষমা করে দিন।”

ওই শিল্পীর দাবি, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অজস্র ফোন পাচ্ছেন তিনি। ক্রমাগত তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণেই সোশাল মিডিয়ায় অবস্থান স্পষ্ট করলেন শিল্পী। তাঁর কথায়, “মানুষ ভুল করে। আমিও ভুল করেছি। ভেবেচিন্তে, কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি। আমি হাতজোড় করে বলছি, ক্ষমা করে দিন।” 

আরও পড়ুন:

৮ আগস্ট কলকাতার মোহিত মৈত্র মঞ্চে ‘মহাবিদ্যা’র শো ছিল। স্বাভাবিকভাবেই সেই নৃত্যনাট্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সেখানেই একটা অংশে দেখা যায়, ছিন্নমস্তা রূপে মঞ্চে পারফর্ম করার সময় নৃত্যশিল্পী হঠাৎ পিঠ থেকে চুল সরান। এর ফলে তাঁর নিতম্ব প্রদর্শিত হয়। এরপরই সোশাল মিডিয়া ছিছিকার পড়ে যায়। ঈশ্বরকে ব্যবহার করে ভাইরাল হওয়ার চেষ্টা বলে মন্তব্য করেন নেটিজেনরা। এ নিয়ে সোশাল মিডিয়া তোলপাড় হতেই ‘দেব নৃত্য রাজ’ নামে একটি প্রোফাইল থেকে লাইভ করেন নৃত্যশিল্পী।

 

ঠিক কী বলছেন ওই নৃত্যশিল্পী? তাঁর দাবি, ইচ্ছাকৃত এই ধরণের আচরণের যে অভিযোগ উঠছে তা একেবারেই ভিত্তিহীন। নাচের সময় কোনও কিছু না ভেবেই তিনি হাত দিয়ে চুলটা সরিয়েছিলেন। তা যে এত বড় আকার নেবে, সকলের ভাবাবেগে আঘাত করবে, ওই মুহূর্তে তা তিনি আন্দাজও করতে পারেননি। কারণ, নিতম্ব প্রদর্শন তাঁর উদ্দেশ্য ছিল না। ওই শিল্পীর দাবি, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অজস্র ফোন পাচ্ছেন তিনি। ক্রমাগত তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণেই সোশাল মিডিয়ায় অবস্থান স্পষ্ট করলেন শিল্পী। তাঁর কথায়, “মানুষ ভুল করে। আমিও ভুল করেছি। ভেবেচিন্তে, কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি। আমি হাতজোড় করে বলছি, ক্ষমা করে দিন।”   

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *