কাজাখস্তানে শুটিংয়ে জোড়া সোনা আসানসোলের কিশোরের! অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কাজাখস্তানে শুটিংয়ে জোড়া সোনা আসানসোলের কিশোরের! অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


স্টাফ রিপোর্টার: কাজাখস্তানে সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ৷ ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জয় করল সে। তার সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছেন অভিনবকে।

কাজাখস্তানের শ্যামকেন্ত-এ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছিল অভিনব। আর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতল সে। ব্যক্তিগত বিভাগে ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে সে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুরা ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে।

বাংলার ছেলের এহেন সাফল্যের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডলে লিখতে দেখা গিয়েছে, ‘আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন। আমি আগামীতে অভিনবর আরও সাফল্য কামনা করছি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *