কম রানেও বড় রেকর্ড! ইডেনে নতুন ইতিহাস রাহুলের

কম রানেও বড় রেকর্ড! ইডেনে নতুন ইতিহাস রাহুলের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনের প্রথম দু’দিনে পড়েছে ২৬ উইকেট। এটুকু পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে পিচ একেবারেই সহজ ছিল না। এমনই কঠিন পিচে ভারতীয় ওপেনার কেএল রাহুল করেন ৩৯ রান। পঞ্চাশের গণ্ডি পার না করলেও বিরল এক নজির গড়েছেন তিনি।

রাহুলের ১১৯ বলের ইনিংসে ছিল চারটি চার এবং একটি ছক্কা। বড় রান করতে না পারলেও তাঁর ইনিংসটি প্রশংসিত হচ্ছে। তবে মাইলফলকটি অন্য। তা হল, রাহুলের ৩৯ ভারতের মাটিতে টেস্টের প্রথম দুই ইনিংসে সর্বনিম্ন ‘সর্বোচ্চ স্কোর’। কলকাতা টেস্টে ব্যাটিং করা সহজ ছিল না। কোনও বল অসমান বাউন্সে উঁচু-নিচু হচ্ছে, কোনওটা আবার আচমকা টার্ন করে উইকেট ভেঙে দিচ্ছে। এমন একটা পিচে রাহুলের ইনিংস নেহাত মন্দ নয়।

দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও কেএল রাহুল ভালোই শুরু করেন শনিবার। কিন্তু প্রোটিয়া পেসারদের প্রাথমিক দাপট সামলে ঠিক যখন মনে হচ্ছিল বড় পার্টনারশিপ গড়বেন তাঁরা, তখনই হার্মারের মারণ ঘূর্ণির শিকার হলেন সুন্দর। তিনি ফিরে গেলেও কেএল রাহুল ধৈর্য ধরে ব্যাট করছিলেন।

শেষপর্যন্ত কেশব মহারাজের বলে রাহুল যখন ফিরলেন, তাঁর নামের পাশে ৩৯ রানে। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ঘটনাচক্রে প্রথম দুই ইনিংস মিলিয়ে এটাই সর্বোচ্চ স্কোর। দুই দলের কোনও ব্যাটারই তা অতিক্রম করতে পারেননি। গত ১৫ বছরে রাহুলের এই রান টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন সর্বোচ্চ স্কোর। ২০১০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ডারবান টেস্টের পর কোনও টেস্টে প্রথম দুই ইনিংসে সর্বনিম্ন ‘সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর’। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *