কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


চলতি এশিয়ান গেমসে সফলতম দিন ভারতের। কবাডিতে এসেছে জোড়া সোনা। তারপর আর সোনা আসেনি। তবে অ্যাথলেটিকসে দু’টি রুপো এসেছে। পাশাপাশি স্কোয়াশ ও অ্যাথলেটিকসে দু’টো ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। চার সোনা, ১২ রুপো ও ১৪ ব্রোঞ্জে ভারতের ঝুলিতে মোট ৩০টা পদক। এখন দাঁড়িয়ে আছে দশম স্থানে। এদিনও জাপানে অব্যবস্থা পিছু ছাড়েনি। পিভি সিন্ধুর কোয়ার্টার ফাইনালের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

কবাডিতে একই দিনে জোড়া সোনার ঝলকানি। প্রথমে ভারতের মহিলা দল ইরানকে হারিয়ে সোনা এনেছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি করে ভারতের পুরুষ দল। সেই ইরানকেই ৪০-৩৪ ব্যবধানে হারিয়ে চলতি এশিয়ান গেমসে চতুর্থ স্বর্ণপদক আসে ভারতের ঝুলিতে। মেয়েদের ম্যাচও হাড্ডাহাড্ডি হয়। কখনও এগিয়ে ভারত। কখনও ইরান। কিন্তু প্রবল চাপের মুখে মাথা ঠান্ডা রেখে শেষ হাসি হাসে ভারতীয় মহিলা কাবাডি দল। ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা এনে দেন সঞ্জু দেবীরা।

আরও পড়ুন:

তার আগেই অবশ্য ম্যারাথনে পদক এনে দেন শাওন বারওয়াল। হিমাচল প্রদেশের ২৪ বছর বয়সি সৈনিক ২ ঘণ্টা, ১১ মিনিট, ৩৭ সেকেন্ডে ৪২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। অল্পের জন্য জাপানের প্রতিযোগীর কাছে দ্বিতীয় হন। শেষবার ১৯৮২ সালে কোনও ভারতীয় অ্যাথলিট এশিয়াডের ম্যারাথনে পদক জিতেছিলেন। উল্লেখ্য, কলকাতায় টাটা স্টিল ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন শাওন। এরপর শটপাটে ভারতকে রুপো দিলেন তাজিন্দারপাল সিং তুর। বৃষ্টিভেজা পরিস্থিতির মধ্যে তাঁকে লড়তে হয়েছিল। গত দু’বার তিনি এশিয়াডে সোনা জিতেছিলেন। এবার ২০.৬৪ মিটারে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

অন্যদিকে ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন ভারতীয় অ্যাথলিট প্রাচী চৌধুরী। তিনি ৫৩.২১ সেকেন্ডে দৌড় শেষ করেন। স্কোয়াশে হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর কাছ হেরে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হবে জোস্না চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমারকে। এদিকে পিভি সিন্ধু গভীর রাতে শেষ ষোলোয় নামবেন। সেই ম্যাচ জিতলে আগামিকালই কোয়ার্টার ফাইনাল। ফলে জাপানের অব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *