কথা দিয়েও রাখেনি টিম ইন্ডিয়া! বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় কামব্যাকের আশা ছাড়ছেন ভুবনেশ্বর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


একটা সময় ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। তবে ২০২২ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তিনি ভুবনেশ্বর কুমার। আইপিএলে আরসিবি’র জার্সিতে তাঁকে আগুনে ফর্মে দেখা গিয়েছে। কিন্তু এখন আর জাতীয় দলে ফেরা নিয়ে আলাদা করে ভাবেন না। এতবার কথা দিয়েও প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে। তাই বাড়তি প্রত্যাশা রাখেন না।

একটি পডকাস্টে ভুবি বলেন, “আমি আবার ভারতের হয়ে খেলতে চাই। কিন্তু আমার কারও কাছে কিছু প্রমাণ করার নেই। আমি সেই সময়টা পার করে এসেছি, যখন পরের সিরিজের জন্য অপেক্ষা করে থাকতাম।” কেন? ২০২২-র বিশ্বকাপের পর আর ডাক পাননি। সেই সময় পরের সিরিজের জন্য অপেক্ষা ছিল। এমনকী টিম ম্যানেজমেন্ট থেকে ফোন করে কথাও বলা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধাক্কাটা বুঝতে পারেন।

আরও পড়ুন:

৩৬ বছর বয়সি পেসারের সংযোজন, “বাদ পড়ার পর কয়েকটা সিরিজে আশায় ছিলাম। কারণ আমাকে ফোন করা হয়েছিল। টিম ম্যানেজমেন্ট আমাকে যা বলেছিল, তাতে মনে হয়েছিল, পরের সিরিজগুলোতে জায়গা হবে। কিন্তু পরে বুঝতে পারলাম, তাঁরা যা বলেছে সেটা ঠিক নয়। বিষয়টা খুব একটা কষ্টদায়ক ছিল না। কারণ আমি জানতাম কী ঘটছে। আমি আস্তে আস্তে মানিয়ে নিই। কাজটা সহজ ছিল না। কিন্তু পরিবার আমার পাশে ছিল।”

ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *