আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা ইমরান খান। গত মাসে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তাঁকে দেশ ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। এবার আদালতেই তিনি ক্ষমা চাইলেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর মুম্বইয়ে আয়োজিত ‘ককরোচ’ বিক্ষোভে যোগ দিয়ে আটক হয়েছিলেন ইমরান খান। সেসময়েই সিজেপি বিক্ষোভে ইমরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ‘মার্কিন নাগরিক’ বলে দাবি করেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। এরপরই বড় শাস্তির খাঁড়া নেমে আসে বলিউড অভিনেতার উপর। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করে মুম্বই পুলিশ। বলে রাখা ভালো, ইমরান মার্কিন নাগরিক হলেও তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড তথা ওসিআই রয়েছে বলে দাবি। এই পরিস্থিতিতে মামলার শুনানিতে পরবর্তী সময়ে কী ঘটে, সেদিকে নজর থাকবে সকলেরই।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
