এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ‘টাকার পাহাড়’। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর দু’জনেই জামিনে মুক্ত। তবে এবার তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। কোন পদে চাকরি পেতে কত টাকা দিতে হবে? সেই ‘রেট চার্ট’ অনুসারে এসএসসি-তে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরি বিক্রি হয়েছে! এমনই মারাত্মক অভিযোগ চার্জশিটে করলেন ইডি আধিকারিকরা।

সোমবার ইডির তরফে ওই চার্জশিট জমা করা হয়। সেখানেই মারাত্মক দাবি জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, গ্রুপ সি পদে চাকরির জন্য ১৫-১৬ লক্ষ টাকা দিতে হয়েছে। গ্রুপ ডি পদে চাকরি পেতে সেই টাকার অঙ্ক কিছু কম। গ্রুপ ডি পদে চাকরি পিছু রেট ছিল ১০ থেকে ১২ লক্ষ টাকা। তদন্তকারীরা আরও জানিয়েছেন, টাকা নিয়ে র‍্যাঙ্ক জাম্প করানো হত। ওএমআর শিটও জাল করানো হয়েছে!

এদিন তৃণমূল আমলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দিয়েছে ইডি। এছাড়াও চার্জশিটে দুর্নীতিতে মিডলম্যানের ভূমিকায় থাকা কুন্তল ঘোষ, প্রসন্ন রায়ের নামও রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় প্রায় সাড়ে ৩ বছর জেলে থেকেছেন। গত নভেম্বর মাসে অবশেষে তিনি সব মামলায় জামিন পেয়ে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন। তবে এবার ইডির এই চার্জশিটে ফের তাঁরা বিপাকে পড়তে পারেন! এমনই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *