দুর্গাপুজো মিটলেই এসআইআর নিয়ে বিরোধীদের একতরফা প্রচারের পালটা জবাব দিতে মাঠে নামবে বিজেপি। দশেরার পরই সমস্ত রাজ্যে দলের সভাপতিদের নিয়ে দিল্লিতে বৈঠক করে পালটা আন্দোলন কর্মসূচির রূপরেখা ঠিক করে দেবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিভিন্ন রাজ্যের সংগঠনে গুরুত্বপূর্ণ পদে থাকা নেতৃত্বকেও ওই বৈঠকে ডাকতে পারেন কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ।
বাংলায় দুর্গাপুজো চলছে। সারা দেশেই দশেরা উৎসব রয়েছে। সেটা মিটলেই অর্থাৎ বিজয়া দশমীর পর সারা দেশজুড়ে সর্বাত্মক প্রচারাভিযান শুরু করবে বিজেপি। একেবারে ব্লকস্তর থেকে পথসভায়, মিছিল হবে। বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে পদ্ম শিবিরের তরফে করা হবে পৃথক প্রচার।
আরও পড়ুন:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে আর তার মূল ষড়যন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার- এই অভিযোগে সরব বিরোধী শিবির। কংগ্রেস-বামেরা পথে নেমেছে। একই ইস্যুতে সুর চড়িয়েছে ককরোচ জনতা পার্টিও। বাম ছাত্র-যুব সংগঠনও পথে নেমেছে। বিরোধীদের এই প্রচারের পালটা মাঠে নেমে জনগণের কাছে ‘আসল সত্য’ তুলে ধরতে চায় বিজেপি।
বাংলায় দুর্গাপুজো চলছে। সারা দেশেই দশেরা উৎসব রয়েছে। সেটা মিটলেই অর্থাৎ বিজয়া দশমীর পর সারা দেশজুড়ে সর্বাত্মক প্রচারাভিযান শুরু করবে বিজেপি। একেবারে ব্লকস্তর থেকে পথসভায়, মিছিল হবে। বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে পদ্ম শিবিরের তরফে করা হবে পৃথক প্রচার। যেখানে সংশ্লিষ্ট প্রদেশের শীর্ষনেতৃত্ব ছাড়াও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
