এসআইআরের সফল কাজের জন্য পুরস্কার! এককালীন ৬ হাজার টাকা পাবেন বিএলওরা

এসআইআরের সফল কাজের জন্য পুরস্কার! এককালীন ৬ হাজার টাকা পাবেন বিএলওরা

খেলাধুলা/SPORTS
Spread the love


ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কাজে নিযুক্ত প্রত্যেক বিএলও ও বিএলও সুপারভাইজাররা এককালীন ৬ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ-সহ ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরী, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে এসআইআরের কাজে নিযুক্ত প্রত্যেক বিএলও ও বিএলও সুপারভাইজাররা এককালীন এই টাকা পাবেন।

নির্বাচন কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এসআইআরের কাজে নিযুক্ত বিএলওদের কাজের পরিমাণ ও প্রকৃতি বিবেচনা করে তাঁদের এককালীন ৬ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক পারিশ্রমিকের পাশাপাশি এই টাকা বিএলও ও তাঁদের সুপারভাইজাররা পাবেন। উল্লেখ্য, এসআইআরের কাজের জন্য নিযুক্ত বিএলওদের ১২ হাজার টাকা করে পারিশ্রমিক দেয় জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। এছাড়াও ইন্টারনেট প্যাকেজের জন্য দেওয়া হয় অতিরিক্ত এক হাজার টাকা। এবার তাঁদের এককালীন ৬ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হল।

আরও পড়ুন:

গত বছর থেকে মৃত, স্থানান্তরিত, ভুয়ো এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে এবং নতুন যোগ্য ভোটারদের নাম যুক্ত করে ত্রুটিমুক্ত, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যে দেশজুড়ে বেশ কয়েকটি রাজ্যে শুরু হয় বিশেষ নিবিড় সংশোধন। সবার আগে বিহারে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। সেখানে সফলভাবে কাজ হওয়ার পর দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এসআইআর প্রক্রিয়া। এসব রাজ্যে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় সফলতার কারণে এবং কাজের ব্যাপ্তির বিষয়টি বিশ্লেষন করে বিএলও ও তাঁদের সুপারভাইজারদের এককালীন টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *