এবার তিনমাসের খাদ্যশষ্য একসঙ্গে মিলবে রেশনে! আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের

এবার তিনমাসের খাদ্যশষ্য একসঙ্গে মিলবে রেশনে! আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। চলতি বছরের এপ্রিল থেকেইএকসঙ্গে তিন মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সরকার এর দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৮০ কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট -এর আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল, মে ও জুন-এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পাবেন।

আরও পড়ুন:

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট -এর আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল, মে ও জুন-এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একবারেই তিন মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বলেও দাবি করছে কেন্দ্র।

রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিস্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ জোশির কাছে এই চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল ২০২৬ থেকে একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।

এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিস্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ জোশির কাছে এই চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল ২০২৬ থেকে একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস শপগুলিতে তিন মাসের রেশন মজুত রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছেও খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হবে বলে মত প্রকাশ করা হয়েছে।

ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেন্দ্রের কাছে তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *