এবার কাটবে হাওড়া পুরভোটের জট? বিধানসভায় আসছে সংশোধনী বিল

এবার কাটবে হাওড়া পুরভোটের জট? বিধানসভায় আসছে সংশোধনী বিল

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শনিবারই বিধানসভায় আসছে হাওড়া পুরসভার সংশোধনী বিল। এই বিল অনুযায়ী হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬৬। এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক পুলক রায় হাওড়ায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, “এই সংশোধনী বিল নিয়ে বিধানসভায় আলোচনা হবে। মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতেই হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পরই হাওড়া পুরসভার ভোট কবে হবে তা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।” অর্থাৎ চলতি বছর বিধানসভা নির্বাচনের পরই হাওড়া পুরসভার ভোট হওয়ার সম্ভাবনার কথা জানান পুলক রায়।  

হাওড়ায় শেষবার পুরভোট হয়েছিল গত ২০১৩ সালে। ২০১৫ সালে হাওড়া পুরসভার সঙ্গে বালিকে যুক্ত করা হয়। সেই সময় বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডে ভেঙে ১৬টি ওয়ার্ড তৈরি করা হয়। আর সেগুলি হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০২১ সালে রাজ্য সরকারের তরফে বালি ও হাওড়াকে পৃথক করার জন্য সংশোধনী বিল আনা হয়। তবে এই বিল নিয়ে নবান্ন ও রাজভবনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সেই সময় রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। তার ফলে এখনও আটকে পুরভোট। সেই জটিলতা কাটাতেই শনিবার হাওড়া পুরসভা সংশোধনী বিল পেশ করা হবে। তারপর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজভবনের তরফে সবুজ সংকেত পেলে আইনি বাধা আর থাকবে না।

এছাড়া বিধানসভায় এদিন মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বিলও আসতে চলেছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্য়ালয়’ করার প্রস্তাব পেশ করা হবে। স্থানীয়দের আবেগের কথা মাথায় রেখে নাম বদলের সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *