বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে নুসরত বারুচা। বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, তবে অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। ২ অক্টোবর, শুক্রবার নায়িকার টিমের তরফে জানানো হয় মেরুদণ্ডে চিড় ধরার ফলে নুসরত বারুচাকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হচ্ছে। খুব শিগগিরি অভিনেত্রীর অস্ত্রোপচার করা হবে। অভিনেত্রীর দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুগামীরা। কেমন আছেন অভিনেত্রী, তা জানতে মুখিয়ে ছিলেন ভক্তরা। দুর্ঘটনার এক সপ্তাহ পর শারীরিক পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুললেন নুসরত।
ইনস্টা স্টোরিতে একেবারে অভনব কায়দায় জানালেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এখনও অনেক কাজ করা বাকি আছে। দুর্ঘটনার পর বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি সকলের সঙ্গে ভাগ করে মনের কথা বললেন নুসরত। সূর্যাস্তের সময় জানালার পাশে হেলান দিয়ে রাখা একটি খালি হুইল চেয়ারের ছবি শেয়ার করে লেখেন, ‘চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!’
আরও পড়ুন:

নুসরত সুস্থ হচ্ছেন, এই খবরে স্বাভাবিকভাবেই সাময়িক স্বস্তি পাবে তাঁর অগণিত ভক্তরা। সে কথা বলাই বাহুল্য। বলিউড মাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত ছুটি কাটানোর জন্য বালিতে উড়ে গিয়েছিলেন। মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, আসন্ন একটি ছবিতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধবেন নুসরত। সম্ভবত সেই ছবির শুটিং চলাকালীনই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পান অভিনেত্রী। এরপরই তাঁকে বালির এক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রথমে শোনা গিয়েছিল, বিদেশের মাটিতেই নায়িকার চিকিৎসা হবে। কিন্তু ২ অক্টোবর, শুক্রবার বেলা গড়াতেই তাঁর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়, “অভিনেত্রীর চিকিৎসা মুম্বইয়েই হবে। দুর্ভাগ্যজনকভাবে পয়লা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েন নুসরত বারুচা। যার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকটি পরীক্ষার পর অভিনেত্রীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
