উৎসবের মরশুমে বিরাট প্রাপ্তি, কেন্দ্র থেকে ৭ হাজার ৮৬৬ কোটি পেল বাংলা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


উৎসবের মরশুমে রাজ্যগুলির হাতে বাড়তি অর্থের জোগান দিতে আগেভাগেই করের ভাগ ছাড়ল কেন্দ্র। বৃহস্পতিবার এক ধাক্কায় রাজ্যগুলির জন্য ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা কর বণ্টন করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রাপ্তি ৭,৮৬৬ কোটি টাকা।

সাধারণত প্রতি মাসের ১০ তারিখে করের এই কিস্তি রাজ্যগুলিকে দেওয়া হয়। কিন্তু উৎসবের মরশুমে রাজ্যগুলির মূলধনী খাতে ব্যয় বাড়ানো এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের খরচ মেটানোর সুবিধার্থে এ বার পাঁচ দিন আগেই অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, ১০ নভেম্বরের পরিবর্তে ৫ নভেম্বরই রাজ্যগুলির অ্যাকাউন্টে পৌঁছে গেল এই অর্থ।

আরও পড়ুন:

কেন্দ্রের আশা, আগাম অর্থ হাতে আসায় রাজ্যগুলি উন্নয়নমূলক প্রকল্পে খরচের গতি বাড়াতে পারবে। পাশাপাশি উৎসবের মরশুমে বাড়তি আর্থিক চাহিদাও সামাল দেওয়া সহজ হবে। তবে শুধু বাংলা নয়, অন্য রাজ্যগুলিও একইভাবে কেন্দ্রের ওই বরাদ্দ করের টাকা আগাম পাচ্ছে। আসলে কেন্দ্র চাইছে উৎসবের মরশুমে ওই টাকা রাজ্য সরকারগুলি উন্নয়ন খাতে খরচ করুক। তাতে অর্থনীতিতে বাড়তি অর্থ খরচের প্রবণতা থাকবে।

উল্লেখ্য, বঙ্গে তৃণমূল সরকার থাকাকালীন কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক একপ্রকার তলানিতে ছিল। কেন্দ্রের যে কোনও প্রকল্পে রাজ্যে কার্যকর করতেই গড়িমসি করত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আবার কোনও প্রকল্প কার্যকর করা হলেও সেটার শর্ত পূরণ করা হত না। যার ফলে সেসব প্রকল্পের টাকা ঠিকমতো না মেলার অভিযোগও ছিল। তবে পালাবদলের পর সেসব নেই। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে মসৃণভাবে কাজ করছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *