শুরুর ধাক্কা সামলে বিশ্বকাপে দাপট স্পেনের। সৌদি আরবকে চূর্ণ করার পর এবার উরুগুয়েকে ১-০ গোলে হারালেন লামিনে ইয়ামালরা। একটি মাত্র গোল অ্যালেক্স বায়েনার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ ৩২-এ গেল স্পেন। অন্যদিকে বিশ্বকাপে জারি রইল ভোজিনহার ভোজবাজি! সৌদির সঙ্গে গোলশূন্য ড্র করল কেপ ভার্দে। যার ফলে প্রথমবার অংশগ্রহণ করেই নকআউটে পৌঁছে গেল তারা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। গ্রুপে দ্বিতীয় স্থানে। উরুগুয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েও নকআউটে যেতে পারবে না।
দ্বিতীয় ম্যাচের পর গ্রুপ ‘এইচ’-এ সব দলের দরজা খোলা ছিল। নিঃসন্দেহে ইউরোজয়ীরা দৌড়ে অনেকটাই এগিয়ে ছিল। অন্যদিকে নজর ছিল কেপ ভার্দের ভবিষ্যতের দিকে। স্পেন-উরুগুয়েকে আটকে দিয়েছিল ভোজিনহার হাত। সৌদির বিরুদ্ধে তারা কী করে সেটাই দেখার ছিল।
আরও পড়ুন:
স্পেনের দলের গভীরতা নিয়ে সংশয়ের জায়গা নেই। এদিন মেক্সিকোর এস্তাদিও গুয়াদালজারা স্টেডিয়ামে শুরু থেকে ছিলেন না দানি ওলমো ও পেড্রো পোরো। লামিনে ইয়ামালকে শুরু থেকেই খেলান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে বার্সেলোনা তারকা সেভাবে ছন্দে ছিলেন না। চেনা রান, কাট করে দু’জন বিপক্ষ প্লেয়ারকে মাটি ধরিয়ে দেওয়ার ঘটনা খুব বেশি ঘটেনি। মাঝমাঠে প্রচুর মিস পাসও করে ‘লা রোখা’রা। ৪২ মিনিটে গোলটা এল পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো। ডানদিক থেকে নির্বিষ একটি বল উরুগুয়ের গোলে মারেন স্প্যানিশ উইঙ্গার অ্যালেক্স বায়েনা। কিন্তু সেই বল ধরতে ভুল করেন গোলকিপার ফার্নান্দো মুসলেরা। অভিজ্ঞ গোলকিপার নিজের সেরা সময় বহু বছর আগেই ফেলে এসেছেন। উরুগুয়ে কোচ মার্সেল বিয়েলসা তাঁর উপর ভরসা রেখেই ডুবলেন। মুসলেরার হাত ফসকে বল গড়িয়ে গড়িয়ে জালে জড়িয়ে যায়।
🚨 Muslera’s big mistake that led to Baena’s objective in Uruguay vs Spain. pic.twitter.com/mB0NArSWjA
— Sports activities on Predict (@predictdotsport) June 27, 2026
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলকিপার বদলায় উরুগুয়ে। কিন্তু বিয়েলসা আরও ভুল করলেন। পরের রাউন্ডে যেতে গেলে গোল করতেই হবে। এই পরিস্থিতিতে তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে তুলে নামালেন এক ডিফেন্ডারকে। স্পেনের বদলি ফেরান তোরেস একেবারে সহজ গোল না মিস করলে আগেই উরুগুয়ের জন্য বিদায়ের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যেত। তবু শেষ ১০ মিনিট কিছুটা মরিয়া চেষ্টা করে দু’বারের বিশ্বজয়ীরা। কয়েকটি ভালো সেভ করেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। কিন্তু উরুগুয়ের আক্রমণ মরিয়া হলেও সংঘবদ্ধ ও ধারাল ছিল না। শেষের দিকে মাথা গরম করে লাল কার্ড দেখেন উরুগুয়ের আগুস্টিন কানাবিও। স্পেনের প্লেয়ারদের সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তিও চলে। তাতে তো আর গোল আসবে না। শেষ ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল উরুগুয়ে।
আর তাতে ‘পৌষমাস’ কেপ ভার্দের। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডে চলে গেল তারা। ৩টি সেভ করেন ভোজিনহা। ম্যাচ শেষে পুরো হিউস্টন স্টেডিয়াম তাঁদের স্ট্যান্ডিং ওভেশন জানায়। ২০১০-র পর এই প্রথম কোনও অংশগ্রহণ করেই পরের রাউন্ডে গেল কোনও দেশ।
Standing ovation in Houston for Vozinha and Cabo Verde pic.twitter.com/08psUjQZPP
— Victor Araiza (@victoraraiza) June 27, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
