উদ্বোধনী ম্যাচে জয়ী হোম ফেভারিটরা, মারাদোনার বিশ্বজয়ের মাঠে তৃপ্তির হাসি মেক্সিকোর

উদ্বোধনী ম্যাচে জয়ী হোম ফেভারিটরা, মারাদোনার বিশ্বজয়ের মাঠে তৃপ্তির হাসি মেক্সিকোর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সালটা ১৯৮৬। ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি দর্শকে গমগম করছে মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। যে উন্মাদনার সামনে পশ্চিম জার্মানিকে ৫ গোলের মালা পরিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিল ডিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। আজ সেই মাঠেই ২০২৬ ফুটবলের মহাযুদ্ধের উদ্বোধনী ম্যাচে তৃপ্তির হাসি হাসল হোম ফেভারিটরা। ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার কাছেই আটকে গিয়েছিল মেক্সিকো। মহাযজ্ঞের সূচনায় যেন তারই মধুর প্রতিশোধ নিলেন হাভিয়ের আগুইরিওর ছেলেরা। গোটা ম্যাচে দাপট দেখিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের জমকালো সূচনা ঘটাল মেক্সিকো।  

মাত্র ৯ মিনিটেই দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান কিনিওনেস। এবার সৌদি প্রো লিগের টপ স্কোরার তিনি। দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় মেক্সিকো। বছর পাঁচেক আগে ক্লাবের জার্সিতে ম্যাচের মধ্যেই রাউল গিমেনেজের ভয়ানক স্কাল ফ্র‍্যাকচার হয়েছিল। একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তারও। তাঁর জীবন ফিরে পাওয়াটাই ছিল মিরাকল। আজও মাথায় একটা ব্যান্ড পরে খেলেন। আর জয়সূচক গোলটাও করেন সেই হেড দিয়েই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *