উত্তরবঙ্গের উন্নয়নে উত্তরকন্যায় আগামী দিনে আরও একাধিক দপ্তরের কাজ হবে। মানুষের সুবিধার জন্য এই কাজ। শিলিগুড়ি থেকে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে অভিযোগ। বিগত সরকারকে দুষে এদিন মুখ্যমন্ত্রী আরও একবার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার সকালে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় শিলিগুটি-বর্ধমান রোডের উড়ালপুলের উদ্বোধন করেন তিনি।
এদিন উড়ালপুল উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ বহু বিশিষ্টরা। অনুষ্ঠান উপলক্ষ্যে মঞ্চ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এরপর দুই মন্ত্রীকে পাশে নিয়ে ফিতে কেটে ওই সেতুর উদ্বোধন করেন শুভেন্দু। সেতুর উপরে বিশিষ্টদের নিয়ে হাঁটেনও তিনি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের বার্তা দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর উত্তরবঙ্গ সফরে গিয়েও উন্নয়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি মাসে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি।
এদিন সকালে জলপাইগুড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সিকিমে টানেল দুর্ঘটনায় জলপাইগুড়ির বাসিন্দা ১১জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এদিন ওইসব শ্রমিক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে অর্থসাহায্য তুলে দেওয়া হয়। পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে। দুপুরের পরেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় বৈঠকও হয়। এরপর সন্ধ্যায় এই বহু প্রতিক্ষিত সেতুর উদ্বোধন করেন।
সর্বশেষ খবর
