ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতাকারী পাকিস্তান! ‘ভারত দালালি করে না’, বললেন জয়শংকর

ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতাকারী পাকিস্তান! ‘ভারত দালালি করে না’, বললেন জয়শংকর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দালাল দেশ হিসাবে প্রতিপন্ন হতে চায় না ভারত। বুধবার মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশেমন্ত্রী এস জয়শংকর। উল্লেখ্য, আমেরিকা-ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান, এমনকী সেদেশেই হতে পারে শান্তিবৈঠক! এই বিষয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। তার জবাবেই ‘ভারত দালালি করে না’ বলে মন্তব্য করেন জয়শংকর।

২৬ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানকে যে ১৫ দফা শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসনের ওই প্রস্তাব পাকিস্তানই পৌঁছে দিয়েছিল ইরানের কাছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Battle) আবহে হঠাৎই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে উঠেছে শাহবাজ শরিফ সরকার। মূলত ইসলামাবাদের মাধ্যমেই উভয়পক্ষ বার্তা চালাচালি করছে। এমনকী আগামী দিনে পাকিস্তানের মাটিতে আলোচনার টেবিলে বসতে পারে বিবাদমান দুই দেশ। একথা জনিয়েছেন খোদ পাক প্রধানমন্ত্রী। শাহবাজের এই প্রস্তাবে সায় দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় কি অস্বস্তি বাড়ল ভারতের?

আরও পড়ুন:

এই প্রশ্নই তোলেন বিরোধী নেতৃবৃন্দ। জবাবে জয়শংকর জানিয়ে দেন, ভারত ইরান ও আমেরিকার মধ্যে দালালি করবে না। পাশাপাশি ভারত যে সংঘর্ষবিরতির পক্ষে, গতকাল ফোনালাপ মার্কিন প্রেসিডেন্টকে সেকথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেকথা মনে করিয়ে দেয় সরকার পক্ষ। উল্লেখ্য, সংসদে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সরকারের তরফে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি এবং বিদেশসচিব বিক্রম মিসরি প্রমুখ।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *