ইরানি জ্বালানি আমদানিতে ট্রাম্পের রক্তচক্ষু! ২ ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা 

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


শত্রু ইরান থেকে জ্বালানি আমদানির অপরাধ। দুই ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এছাড়াও তেহরানের সঙ্গে বাণিজ্যসংযোগ বজায় রখায় দায়ে সংশ্লিষ্ট পাঁচ ভারতীয় নাগরিকের উপরেও নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞার চাপিয়েছে মুম্বইয়ের দুই সংস্থা এসএসপিএল সলিউশনস প্রাইভেট লিমিটেড এবং সমুদ্র মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেডের উপরে। এসএসপিএল সলিউশনসের ধ্বনি ও নিসর্গ ভোরা এবং সমুদ্র মেরিন সার্ভিসেসের তিন ব্যক্তি— কেতন কোচিকর, ভূপেন্দ্র সিং সাহু ও হরিশ্যাম হরিহরণ চুন্ডাকাত্তিলকেও তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ধরনের লেনদেন করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, পরমাণু চুক্তি নিয়ে অশান্তির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা-ইরান যুদ্ধ অব্যাহত। মধ্যপ্রাচ্যের দেশটিকে হাতে মারার পাশাপাশি ভাতে মারতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ আওতায় ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। কেড়ে নেওয়া হয়েছে তাদের বাণিজ্য করার অধিকার। এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, “ভারতীয় সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে এই পদক্ষেপ ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর বিধিনিষেধের অংশ।”

আরও পড়ুন:

মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের দাবি, জ্বালানি ক্রয় করে ভারতীয় প্রতিষ্ঠানগুলি ইরানি সরকারের কাছে লক্ষ লক্ষ ডলার পৌঁছে দিয়েছে। এর ফলে দেশটির আয়ের অন্যতম প্রধান উৎস শক্তিশালী হয়েছে, তাদের পক্ষে বেআইনি কর্মকাণ্ড অব্যাহত রাখা সম্ভব হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিবৃতি, “ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যের সঙ্গে জড়িত ক্রেতা ও বিক্রেতা— উভয়ের ওপরই মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করছে।” এইসঙ্গে ‘সমুদ্র মেরিন সার্ভিসেস’-কে ২৩ অক্টোবরের মধ্যে ইরানের সঙ্গে যাবতীয় লেনদেন গুটিয়ে আনার জন্য সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *