ধীরে ধীরে নিজের দল গুছিয়ে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই ভারতের প্রাক্তন অধিনায়ককে হেড কোচ হিসেবে ঘোষণা করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তারপর কোচিং দলে যোগ দিয়েছেন যুবরাজ সিং। এবার অধরা ট্রফির খোঁজে সৌরভের দলে যোগ দিয়েছেন চামিন্ডা ভাস। আর দিল্লিতে যোগ দিয়েই বিশ্বজয়ী ক্রিকেটার বললেন, ‘ইটস ডান ব্রো’।
প্রথম মরশুম থেকে খেললেও ট্রফিজয়ের স্বাদ পায়নি দিল্লি। ২০২০ সালে রানার্স হয়। গত দু’বার তো প্লেঅফে জায়গাও করে নিতে পারেনি। তাই এবার দলের আপাদমস্তক বদলাচ্ছে। ভারতের মাটিতে কোচ হিসেবে অভিযান শুরু করছেন সৌরভ। এবার সেখানে যোগ দিলেন চামিন্ডা ভাস। ৫২ বছর বয়সি শ্রীলঙ্কান ক্রিকেটার প্রায় ১৫ বছর রাজত্ব করেছেন। শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১১১ টেস্টে উইকেট সংখ্যা ৩৫৫। আর ৩২২ ওয়ানডেতে উইকেট ৪০০। ঘটনাচক্রে ওয়ানডেতে তাঁর শেষ উইকেট ছিল যুবরাজ সিংয়ের। যিনি এখন ভাসের সঙ্গে কাজ করবেন।
আরও পড়ুন:
আইপিএলে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেকান চার্জার্সে খেলেছেন। আইপিএলও জেতেন। এবার ফিরে এলেন অন্য ভূমিকায়। অতীতে ভাস তিনবার শ্রীলঙ্কা পুরুষ দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘বিশ্বকাপজয়ী এবং শ্রীলঙ্কার সর্বকালের সেরা। কোচ, টাইগার টেরিটরিতে আপনাকে স্বাগত জানাই।’ সেই ভিডিওয় চামিন্ডা বলেন, ‘ডিসি, ইটস ডান ব্রো। চলো গর্জন করা যাক।’
One legendary C.V. 📝🔥 Welcoming our Quick Bowling Coach Chaminda Vaas to Dilli 💙❤️ https://t.co/m5Qrg1EXJ4
— Delhi Capitals (@DelhiCapitals) October 17, 2026
উল্লেখ্য, ‘ইটস ডান ব্রো’ এখন নেটদুনিয়ার বহুচর্চিত শব্দ। মাসকয়েক আগে সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি জানাতে গিয়েও সলমন খান এই একই স্টাইলে লিখেছিলেন, ‘সোনম ইটস ডান ব্রো’। তখন থেকেই নেটভুবনে এই ‘ডান ব্রো’ শব্দটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
