‘বিগ বস বাংলা’র দর্শকের জন্য ৭ নভেম্বর শনিবারের রাত টানাটান উত্তেজনায় ভরপুর। সপ্তাহান্তে বিগ বসের ঘর থেকে কে ছিটকে যাচ্ছেন তা নিয়ে দর্শকের মনে একটা চাপা উত্তেজনা কাজ করে বই কী! তবে আজকের পর্ব নিয়ে দর্শকের উন্মাদনা কিঞ্চিত বেশি তা বলার অপেক্ষাই রাখে না। কারণ বিগ বসের দুর্গে বহুল চর্চিত প্রতিযোগী নন্দিনী দত্ত নাকি বেরিয়ে যাচ্ছেন। চলতি সিজনের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত প্রতিযোগী নন্দিনী দত্তের ঘর ছাড়ার জল্পনায় তোলপাড় নেটভুবন। চর্চা উসকে দিয়েছেন অভিনেত্রীর বাবা সন্দীপ দত্ত।
রাজবীরের সঙ্গে যত্রতত্র রোম্যান্স, সহ প্রতিযোগী সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেওয়া, বর্ষীয়ান প্রতিযোগী ভরত কলের সঙ্গে রুটি নিয়ে বচসার মতো একাধিক কীর্তিতে নন্দিনীর উপর চটেছে শোয়ের দর্শক। সব বিতর্কের সীমা পার করেছে রাজবীরের সঙ্গে নন্দিনীর হাতাহাতি। দু’মাসেই মাখোমাখো প্রেমে ইতি!’দাদার দরবার’-এ যখন নন্দিনীর এভিকশন নিয়ে আলোচনা চলছে, সোশাল মিডিয়ায় তাঁর বেরিয়ে যাওয়া নিয়ে গুঞ্জন তখন আসরে নামলেন নন্দিনীর বাবা।
আরও পড়ুন:

রাজবীর-নন্দিনীর সম্পর্ক ভেঙেছে, এই চর্চায় কার্যত সিলমোহর দিয়েছেন। মেয়ের পাশে দাঁড়িয়ে ফেসবুকে এক আবেগঘন পোস্টে সন্দীপ দত্ত লিখেছেন, ‘ভালোবাসলে বলিদান দিতেই হবে।’ নন্দিনীর দেওয়া আংটি হারিয়ে ফেলায় যেভাবে রাজবীরের উপর চড়াও হয়েছিলেন, ক্ষুব্ধ ছিলেন দর্শকদের একাংশ। এরপরই আলোচনার কেন্দ্রে নন্দিনীর এভিকশন চর্চা। এর মাঝেই নন্দিনীর বাবার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। আরও এক ধাপ এগিয়ে নন্দিনীর এভিকশন জল্পনাকে জোরাল করে সোশাল মিডিয়ায় সন্দীপ দত্তের পোস্ট, ‘আর কাউকে ভোট দেওয়ার জন্য বিরক্ত করব না।’

নন্দিনীর বাবার পোস্টে এটুকু স্পষ্ট, দীপাবলির আগের রাতেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন নন্দিনী। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই মিলবে সব প্রশ্নের উত্তর। গত রবিবার নন্দিনী দুর্গ ছাড়ার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছিলেন রাজবীর। তাঁর আবেগে চোখে জল এসেছিল সকলেরই। তবে এভিক্টেড না হয়ে ফের নন্দিনী দুর্গে ফিরতেই যেন বদলে গিয়েছে রাজ-নন্দিনীর সমীকরণ। প্রাথমিকভাবে রাজবীরকে খুশি মনে হলেও গত ২ দিনে একাধিকবার কথা কাটাকাটিতে জড়িয়েছেন যুগল। বৃহস্পতিবারের পর্বে তা চরম আকার ধারণ করতেই বদলে যায় রাজনন্দিনীর সম্পর্কের সমীকরণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
