আইপিএল অনুশীলনে মানতে হবে ২১০ মিনিটের নিয়ম, পিচ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা বোর্ডের

আইপিএল অনুশীলনে মানতে হবে ২১০ মিনিটের নিয়ম, পিচ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা বোর্ডের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


পিচ ভাগাভাগি করে অনুশীলনের দিন শেষ। প্রত্যেক ম্যাচের জন্য আলাদা আলাদা পিচের ব্যবস্থা করে অনুশীলন করতে হবে দলগুলিকে। তাছাড়াও অনুশীলনের সময় নিয়েও নতুন নির্দেশিকা মেনে চলতে হবে দলগুলিকে। সব মিলিয়ে আইপিএলের আগে পাঁচ পাতার নির্দেশিকা জারি করেছে বিসিসিআই।

বোর্ডের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ‘হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ’ কমানো। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, আয়োজক দলগুলি অনুশীলনের সুবিধা নিয়ে পিচ বানিয়ে ফায়দা তোলে। নতুন নিয়মে সেই সম্ভাবনাই কার্যত বন্ধ করতে চায় বিসিসিআই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল ‘সাড়ে তিন ঘণ্টা নিয়ম’। এই নিয়ম অনুযায়ী, ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত কোনও অনুশীলন ম্যাচ সর্বোচ্চ ২১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। পিচে অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত। এর ফলে দীর্ঘ সময় ধরে ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলি।

আরও পড়ুন:

এছাড়া প্রতিটি দল সর্বোচ্চ দু’টি অনুশীলন ম্যাচ খেলতে পারবে। তার জন্য বোর্ডের অনুমতি নিতে হবে। এই ম্যাচগুলি মূল পিচে নয়, সাইড উইকেটে খেলতে হবে। তাছাড়া ম্যাচের ৪ দিন আগে থেকে অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে না মূল ম্যাচের পিচ। প্রয়োজনে বিকল্প মাঠের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থাকে। যেখানে কেবল অনুশীলনই হবে। এর জন্য ক্লাবগুলিকে কোনও টাকা দিতে হবে না।

তাছাড়াও প্রত্যেক দলের জন্য আলাদা নেটের ব্যবস্থা করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও দল যদি আগে অনুশীলন সেশন শেষ করে, তবুও উইকেট ব্যবহার করা যাবে না। কেবল তাই নয়, থ্রো ডাউন চলার সময় এক দল অন্য দলের নেট ব্যবহার করতে পারবে না। তবে বোর্ডের অনুমতি নিয়ে ম্যাচের আগের দিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইলে দুই দল একই সময় প্র্যাকটিস করতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেক দল দু’ঘণ্টা করে অনুশীলন করবে। অনুশীলনের সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা। রাত ৮টা থেকে ১০টা। এতে আবহাওয়া বা শিশিরের প্রভাব নিয়ে কোনও দলই বঞ্চিত হবে না।

আইপিএল ভেন্যুর মূল পিচ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। তাছাড়াও সমস্ত হোম টিমকে মেডিক্যাল, সিকিউরিটি থেকে ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা করতে হবে। অ্য়াওয়ে দলকে কেবল পানীয় আনতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *