অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় কড়া শাস্তি! চাকরি খোয়ালেন তরুণী

অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় কড়া শাস্তি! চাকরি খোয়ালেন তরুণী

রাজ্য/STATE
Spread the love


একেই বোধহয় বলে, যেমন কর্ম, তেমন ফল। অ্যাপ বাইক রাইডারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা তরুণীকে নিজের কৃতকর্মের মাসুল গুনতে হল। ভিডিও ভাইরাল হওয়ার পর চাকরি থেকে বরখাস্ত ওই তরুণী। জানা গিয়েছে, একটি নামী রিয়েল এস্টেট সংস্থার কর্মী ছিলেন তিনি। ওই সংস্থার তরফে তরুণীকে বরখাস্তের কথা জানিয়ে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়। ওই তরুণীর ব্যবহার সংস্থার আদর্শের পরিপন্থী বলেই জানানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট ঘটনাটি কলকাতার। তবে কোন এলাকার তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ওই তরুণী সকালে অফিসে যাচ্ছিলেন। সে কারণে তিনি দু’টি অ্যাপ বাইক বুক করে ফেলেন। সামান্য সময়ের ব্যবধানে দু’টি বাইকই গন্তব্যে পৌঁছয়। অভিযোগ, তরুণীর লোকেশনে পৌঁছনোর পর একটি বাইক বুকিং বাতিল করে দেন তরুণী। ওই অ্যাপ বাইক চালক তার প্রতিবাদ করেন। কেন চালক বলেন, “লোকেশনে পৌঁছনোর পর কেন বাতিল করলেন? আমি দেড় কিলোমিটার দূর থেকে তেল পুড়িয়ে এসেছি।” এতেই রণমূর্তি ধারণ করেন তরুণী। অদ্ভুত যুক্তির পাশাপাশি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

টি-শার্ট, জিনস পরিহিতা কর্পোরেট অফিসে যাওয়ার মতো সাজগোজ করা তরুণীর এহেন ভাষাপ্রয়োগ শুনে তাজ্জব নেটদুনিয়া। তাই স্বাভাবিকভাবেই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। উঠেছে বিতর্কের ঝড়ও। একজন শিক্ষিত তরুণী কীভাবে এত দুর্বিনীত হন, স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠতে শুরু করে। ইতিমধ্যে আবার ওই অ্যাপ বাইক চালককে নাকি পাকড়াও করে পুলিশ। পরে যদিও মুক্তি পান। এদিকে, এই ঘটনায় নাকি স্থানীয়দের চাপে পড়ে ক্ষমাও চেয়ে নেন ওই তরুণী। যদিও শেষমেশ রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত ওই তরুণীকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *