প্যারা এশিয়ান গেমসের তৃতীয় দিন পদকের ঝুলি ভারী হল ভারতের। এক দিনে ৫ পাঁচটি স্বর্ণ পদক-সহ ১৮টি পদক ছিনিয়ে নিলেন ভারতীয় খেলোয়াড়রা। এর ফলে মোট পদকের সংখ্যা হল ৬২টি। তৃতীয় দিনের শেষে বিশেষ করে অ্যাথলিটদের সৌজন্যে পদক তালিকায় পাঁচ নম্বরে ঠাঁই হল ভারতের।
মঙ্গলবার মহিলাদের ২০০ মিটার টি১২ দৌড়ে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সিমরন। বুধবার জারি থাকল তাঁর সোনালি দৌড়। এদিন মহিলাদের ১০০ মিটার টি১২ দৌড়ে সোনা জিতলেন তিনি। অন্যদিকে পুরুষদের ১০০ মিটার টি৪৭ দৌড়ে সোনা জেতেন দিলীপ গাভিত। এছাড়াও পুরুষদের হাই জাম্পে টি৪৪/৬৪ ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন প্রবীণ কুমার। পুরুষদের শট পাট এফ৪৬ ইভেন্টে সোনা জিতেছেন শচীন খিলাড়ি। শট পাটের এফ৫৩ ইভেন্টে সোনা জেতেন আয়ুষ বর্মা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ১৪টি সোনা, ২২টি রুপো ও ২৬টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। এর মধ্যে শুধু অ্যাথলেটিক্সেই ১৩ সোনা, ১৪ রুপো ও ১৫ ব্রোঞ্জ এসেছে। বলা বাহুল্য ভারতের জয়রথের প্রধান সারথী অ্যাথেলিটরা
