প্রায় ঘণ্টাখানেকের আগেই ব্লু লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা। অষ্টমীর সন্ধ্য়ায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক পরিষেবা বন্ধ হয়ে যায়। তার ফলে স্বাভাবিকভাবে বিপাকে পড়েন উৎসবমুখর সাধারণ মানুষ। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেয় মেট্রো কর্তৃপক্ষ।
সোমবার ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা ৩১ মিনিট হবে। সেই সময় আচমকাই মহানায়ক উত্তম কুমার স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল। বাকি পথে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। যদিও সন্ধ্যা ৬টা ২৩ মিনিট নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়। তবে দ্রুতবেগে পরিস্থিতি সামাল দেয় মেট্রো কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
অষ্টমীর সন্ধ্যায় ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। তাই বাস, ট্রেন, মেট্রোর মতো গণপরিবহণেও ভিড় বাড়তে শুরু করেছে। একেই পুজোর প্রায় সপ্তাহখানেক আগে থেকে মেট্রোয় যেন ওঠাই দায়। বহু স্টেশনে ভিড়ের চাপে দরজা বন্ধ করাই যাচ্ছিল না। এই পরিস্থিতিতে ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। মেট্রো কর্তৃপক্ষের যাত্রীদের কাছে আর্জি, একই মেট্রোয় ওঠার চেষ্টা করবেন না। পরবর্তী মেট্রোয় উঠুন। যাতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকে নজর রেখেছে মেট্রো স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা সকলেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
