অবসর চেয়েছিলেন রোনাল্ডো, ‘টাকার লোভে’ই আটকে রেখেছে পর্তুগাল! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বিশ্বকাপের পর অবসর নিতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু পর্তুগাল ফুটবল ফেডারেশনই নাকি তাঁকে আটকে দিয়েছিল! সিআর সেভেনকে নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, ফেডারেশনের ‘জোরাজুরি’তেই জাতীয় দলে এখনও খেলে চলেছেন সিআর সেভেন। কিন্তু সেই দলই বিশ্বাসঘাতকতা করছে তাঁর সঙ্গে!

স্পেনীয় সংবাদপত্র ‘মার্কা’-র খবরে দাবি করা হয়েছে, বিশ্বকাপের পর রোনাল্ডো একবারও বলেননি যে, পর্তুগালের হয়ে প্রতিটা ম্যাচ তিনি খেলবেন। বরং বর্তমান ‘ব্রেকে’ ঠিক ছিল, চারটের মধ্যে দু’টোয় খেলবেন। কিন্তু কোচ জর্জে জেসাস তাঁকে পরের দু’টো ম্যাচ খেলাবেন বলেও মত বদল করেন। যা মেনে নিতে পারেননি ক্রিশ্চিয়ানো। তাঁর মনে হতে থাকে, ফেডারেশন স্রেফ তাঁকে ব্যবহার করল। অসম্মান করল। যে ফেডারেশনই তাঁকে বলেছিল, অবসর না নিতে। ২০২৭ পর্যন্ত খেলতে। যদিও গোটা বিষয়টি নিয়ে পর্তুগিজ ফেডারেশনের দাবি, রোনাল্ডো অবসর নেওয়া প্রসঙ্গে কিছুই বলেননি।

আরও পড়ুন:

আসলে বিশেষজ্ঞরা মনে করছেন, রোনাল্ডোর অবসরের উপর পর্তুগাল ফুটবল অনেকটাই নির্ভরশীল। বিশ্বকাপের পর পর্তুগিজ ইনস্টিটিউট অফ মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড্যানিয়েল সা বলেছিলেন, “শুনতে খারাপ লাগলেও, পর্তুগালের গোটা জাতীয় দলের থেকে একা রোনাল্ডোর জনপ্রিয়তা অনেক বেশি। আমি স্রেফ ব্র্যান্ড ভ্যালুর নিরিখে বলছি, রোনাল্ডো চলে গেলে পর্তুগিজ ফুটবল বিশাল ধাক্কা খাবে। গত ২০ বছর ধরে রোনাল্ডোর জনপ্রিয়তায় ভর করেই একের পর এক চুক্তি করে আয় করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তাই রোনাল্ডো চলে গেলে সেই আয়ের পথ বন্ধ হয়ে যাবে।”

সেকথা জানে পর্তুগিজ ফেডারেশনও খুব ভালো করেই জানে। সম্ভবত সেকারণেই রোনাল্ডোকে অবসর নিতে দেওয়া হয়নি। জাতীয় শিবির ছেড়ে চলে আসার কারণে সাসপেন্ড করা হতে পারে রোনাল্ডোকে, এমন খবরও ছড়াচ্ছে। যদিও সেই গুঞ্জন খারিজ করেছে পর্তুগিজ ফেডারেশন। ফলে প্রশ্ন উঠছে, রোনাল্ডোর জনপ্রিয়তা ব্যবহার করে আর্থিক ফায়দা নিশ্চিত করার জন্যই কি শাস্তিমূলক পদক্ষেপ এড়াচ্ছে ফেডারেশন?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *