অন্য মহিলার সঙ্গে ‘পরকীয়া’, সন্দেহের বশে কাস্তে দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

অন্য মহিলার সঙ্গে ‘পরকীয়া’, সন্দেহের বশে কাস্তে দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছেন স্বামী! এমনই সন্দেহের বশে বিছানায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাস্তে দিয়ে কেটে নিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। ভয়ংকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। অন্যদিকে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ওই যুবকের নাম রাজেশ কৌশিক। দীর্ঘদিন ধরে স্ত্রী দ্রৌপতী বাইয়ের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল রাজেশের। দ্রৌপতীর সন্দেহ ছিল, তাঁর স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সন্দেহের জেরে দিনের পর দিন অশান্তি চলার পর সম্প্রতি চরম পদক্ষেপ নেন মহিলা। পুলিশের দাবি অনুযায়ী, ঘটনার দিন রাতে একসঙ্গে খাওয়া দাওয়ার পর শুতে যান ওই দম্পতি। শেষ রাতের দিকে ঘুমন্ত রাজেশের যৌনাঙ্গে কাস্তের কোপ মেরে কেটে নেওয়া হয়।

আরও পড়ুন:

দ্রৌপতীর সন্দেহ ছিল, তাঁর স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সন্দেহের জেরে দিনের পর দিন অশান্তি চলার পর সম্প্রতি চরম পদক্ষেপ নেন মহিলা।

মর্মান্তিক এই ঘটনার ব্যাপক রক্তক্ষরণ শুরু হয় রাজেশের নিম্নাঙ্গে। যন্ত্রণায় চিৎকার করতে করতে কোনওমতে ঘর থেকে বেরিয়ে আসেন। চিৎকার শুনে জেগে ওঠে তাদের নাবালক পুত্র। সেই পরিবারের সদস্য ও আত্মীয়দের খবর দেয়। এই অবস্থায় শরীর থেকে বিচ্ছিন্ন যৌনাঙ্গ-সহ রাজেশকে দ্রুত এসআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশও। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ও পুলিশি জিজ্ঞাসাবাদে মহিলা জানিয়েছেন, স্বামীর পরকীয়ার সন্দেহেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *