অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ হয়েছে সদ্যই। ১২ পাতার লম্বা ফর্মে উপভোক্তা মহিলাকে তাঁর পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি তথ্য জমা দিতে হবে। দীর্ঘ ফর্ম নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ আবার ভাবছেন, হয়তো ভুরি ভুরি তথ্য নিয়ে চুপিসারে বাদ যাবে বহু উপভোক্তার নাম। তবে কেন এত লম্বা ফর্মে খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হচ্ছে, তা স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
এই বিষয়ে আরও খবর
তিনি বলেন, “তৃণমূল কি ভাবছে রোহিঙ্গা, বাংলাদেশিদের টাকা দেবে বিজেপি? যারা বাংলাদেশ সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা অভারতীয়দের দিতে চাই না। এটা আমাদের টাকা। আপনার টাকা। জনগণের টাকা। আমরা অবশ্যই পূর্ণাঙ্গ তথ্য চাই। আর কিছুই নয়। যারা গত ১৫ বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছে, সেই তৃণমূলের থেকে আমরা কিছু শিখতে চাই না। আমরা তাদের থেকে কোনও উপদেশ শুনতে চাই না।”
#WATCH | Kolkata: On TMC’s allegations concerning Annapurna Bhandar scheme, West Bengal Minister Agnimitra Paul says, “…It doesn’t make a distinction what Trinamool is saying. Does Trinamool need that BJP, this new authorities, additionally provides Annapurna Bhandar to these Rohingyas and… pic.twitter.com/KGwX04f7pb
— ANI (@ANI) May 28, 2026
একনজরে দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে প্রয়োজন:
- একটি পরিবারের জন্য একটি ফর্মেই একাধিক নামের জায়গা।
- আধার কার্ড বা সরকারি পরিচয়পত্রে থাকা পরিবারের প্রধান ও অন্যান্য সদস্যের নাম, জন্মতারিখ ও লিঙ্গ।
- পরিবারের সদস্যের আধার নম্বর, এপিক ভোটার তালিকার অংশ-সহ নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
- পরিবারের সদস্যের ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড (যদি থাকে) নম্বর।
- সিমেন্টের দেওয়ালের বাড়ি কি না, তিনটির বেশি পাকা ঘর কি না জানাতে হবে।
- পরিবারের সব সদস্যের মোট জমির পরিমাণের তথ্য।
- পরিবারের কারও ব্যক্তিগত চার চাকার গাড়ি আছে কি না।
- পরিবারের সদস্যের স্বাস্থ্যবিমা, কিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকলে তার তথ্য।
- পরিবারের সদস্য আয়কর বা পেশাগত কর দেন কি না, চাকরির ধরন কী, পেনশনভোগী কি না এবং বার্ষিক আয় কত।
- কারও জিএসটি নম্বর থাকলে জানাতে হবে।
- কেউ কোনও সাংবিধানিক পদে থাকলে জানাতে হবে।
- পরিবারের প্রাপ্তবয়স্কদের শিক্ষাগত যোগ্যতা, শিশু থাকলে কোন শ্রেণিতে পড়ে।
- শিশু থাকলে টিকাকরণ আপডেটেড কি না।
- ডিবিটি-পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনও সুবিধা মিলছে কি না।
- ২০২৬ এসআইআরে নাম বাদ পড়ে থাকলে তা ট্রাইব্যুনালে বিচারাধীন কি না।
- সব অংশ পূরণ করে তা সঠিক কি না, টিক দিয়ে জানাতে হবে।
- এরপর নাম বাদ পড়লে কারণ ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
