অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা যাচাই করে এবার অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। চলতি সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করতে হবে বলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। সোমবারই এই মর্মে সংশ্লিষ্ট এই দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিওয়ালির আগেই ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনার টাকা বা ভাতা ট্রান্সফার করে দেওয়া হবে অ্যাকাউন্টে।
আরও পড়ুন:
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। সম্প্রতি অক্টোবর মাসে যাঁরা এই প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, এই মাসের উপভোক্তার তালিকায় বেশ কয়েকজন ভুয়া উপভোক্তা ঢুকে গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, তালিকায় কোনও সরকারি কর্মচারী, আয়করদাতা বা মৃত ব্যক্তির নাম থাকলে তদন্ত করে চিহ্নিত করতে হবে।
বলে রাখা প্রয়োজন, অযোগ্যরা কেউ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এহেন বিজ্ঞপ্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তবে এই বিষয়ে বুধবার রাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিওয়ালির আগেই ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনার টাকা বা ভাতা ট্রান্সফার করে দেওয়া হবে অ্যাকাউন্টে। শুধু তাই নয়, ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, ৩ লক্ষ লোকপ্রসার শিল্পীর ভাতাও ওই সময়েই ট্রান্সফার হয়ে যাবে। অন্যদিকে আগামী ১৩ তারিখ আরও একটি অনুষ্ঠান আছে। সেদিন ৭ লক্ষ কুড়ি হাজার পশ্চিমবঙ্গ আবাস প্রাপকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় ৪২০০ কোটি টাকা দেওয়া হবে এর জন্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
