বহু প্রতীক্ষার পর বুধবার অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে গিয়েছে। আবেদনকারীর বাড়িতে বসেই যাচাই করতে পারছেন, মাসিক ৩ হাজার টাকার আবেদন ঠিক কোন পর্যায়ে রয়েছে। কিন্তু অনেকের স্টেটাসেই লেখা থাকছে আন্ডার এনকোয়ারি (underneath enquiry) বা আন্ডার প্রসেস (underneath course of)-এর মতো কিছু শব্দ। সেসব দেখে অনেকেই ভাবছেন, তাহলে কি আবেদন বাতিল হয়েছে? সেরকমটা মোটেই নয়। একনজরে দেখে নেওয়া যাক আন্ডার এনকোয়ারি এবং আন্ডার প্রসেস আবেদনগুলি ঠিক কোন পর্যায়ে রয়েছে।
প্রথমেই জেনে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনার স্টেটাস কীভাবে চেক করবেন। https://socialregistry.wb.gov.in/ যাওয়ার পর সিটিজেন/ ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করার পর আপনার জেলা নিবার্চন করতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেটি দিন। এরপর সংশ্লিষ্ট সেই নম্বরে ৬ সংখ্যার ওটিপি যাবে। সেটি দিতে হবে। তারপরই নতুন পেজ ওপেন হবে। সেখানে বেনিফিসারি স্ট্যাটাস ডিস্টেলস ক্যাটাগরির নিচে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, আন্ডার এনকোয়ারি আন্ডার প্রসেস ও রিজেক্টেড।
আরও পড়ুন:
অ্যাপ্রুভড হয়ে থাকলে আপনি ইতিমধ্যেই টাকা পেয়েছেন অথবা খুব দ্রুতই তা পেয়ে যাবেন। রিজেক্টেড অর্থাৎ আবেদনপত্র বাতিল হলে এই পোর্টালেই তথ্য দিয়ে ফের আবেদন করতে পারবেন। যদি আপনার স্টেটাস আন্ডার প্রসেস থাকে তার অর্থ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। জমা করা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আপনি এই প্রকল্পের উপভোক্তা হতে পারেন কিনা সেটাও বিচার করা হচ্ছে। এই সময়টা অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই।
আন্ডার এনকোয়ারির অর্থ জমা করা যাবতীয় নথি এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখার কাজ শেষ। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এবার দ্বিতীয়বার যাবতীয় তথ্য যেমন পরিচয়, ব্যাঙ্কের ডিটেলস ইত্যাদি খতিয়ে দেখবেন। যাচাই করার জন্য আধিকারিকরা আপনার বাড়িতেও আসতে পারেন। এমনকী আসতে পারে ফোনও। এই পর্ব পেরলেই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভাল মিলবে। সবকিছু ঠিক থাকলে অনুদানের টাকা আপনার অ্যাকাউন্ট পৌঁছে যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
