অতীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জমি সংক্রান্ত মামলায় রক্ষাকবচ বৃদ্ধি হাই কোর্টের

অতীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জমি সংক্রান্ত মামলায় রক্ষাকবচ বৃদ্ধি হাই কোর্টের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। ১৪ আগস্ট পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ১০ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

আজ, মঙ্গলবার অতীনের মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানির সময় মামলাকারী ও সরকারের তরফে আইনজীবীরা হাজির হলেও, আরও সময় চান মামলার মূল অভিযোগকারী। তারপরই বিচারপতি ঘোষ অতীন ঘোষ-সহ অন্য অভিযুক্তদের রক্ষাকবচ দেন। আগামি মাসের ১৪ তারিখ পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

রাজ্যে পালাবদলের পর প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দায়ের হয় মামলা। শুধু অতীন ঘোষ নয়, এই মামলায় নাম জড়ায় তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষেরও। এই মামলায় বেশ কিছুদিন আগে কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ককে তলব করে বিধাননগর উত্তর থানা। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার মামলার শুনানির কথা ছিল। কিন্তু তা মঙ্গলবার হবে বলে জানায় আদালত। তবে সোমবারই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অতীনকে গ্রেপ্তার করা যাবে না। এ দিন মঙ্গলবার মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানে বিচারপতি ঘোষ রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *