রাত পেরোলেই অক্টোবর। পুজোর মাস। কাউন্টডাউন চলছে। এক সপ্তাহ পরই মহালয়া। দেবীপক্ষ মানেই দুর্গাপুজোর মুডে ঢুকে পড়ে বাঙালি। সরকারি কর্মীদের জন্য গোটা মাসজুড়ে শুধু ছুটিই ছুটি। গান্ধী জয়ন্তী দিয়ে শুরু করে গোটা অক্টোবরে ৩১ দিনের মধ্যে ১৬ দিনই ছুটি পাবেন সরকারি কর্মীরা। কবে কবে ছুটি? দেখে নিন…

অক্টোবরে সরকারি কর্মীদের ছুটি
- ২ অক্টোবর – গান্ধী জয়ন্তী
- ৩ ও ৪ অক্টোবর – শনি-রবি
- ১০ অক্টোবর – মহালয়া
- ১১ অক্টোবর – রবিবার
- ১৫-২৬ অক্টোবর – টানা ১২ দিন পুজোর ছুটি
১৫ তারিখ পঞ্চমী। সে দিন থেকে ছুটি শুরু। লক্ষ্মীপুজো ২৫ তারিখ। তার পরের দিনও ছুটি। অর্থাৎ ৩১ দিনের অক্টোবর মাসে ১৬ দিনই ‘অফ ডে’ সরকারি কর্মীদের। শুধু অক্টোবরই নয়, নভেম্বরেও ছুটির দিন নেহাত কম নয়। কালীপুজো, দিওয়ালি, ছটপুজোর ছুটি- সব মিলিয়ে নভেম্বরেরও ১১ দিন ছুটি, তার মধ্যে পাঁচটা রবিবার। কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত, টানা ৫ দিন ছুটি। ছটের ছুটি রয়েছে ১৫ ও ১৬ তারিখ। ২৪ তারিখ গুরু নানক জয়ন্তী।
