হাসপাতালের বিছানায় শুয়েও দল নিয়ে চিন্তা, ‘কর্তব্যপরায়ণ’ উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোকস্তব্ধ মমতা তৃণমূল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় মমতা তৃণমূলের অন্যতম সৈনিক উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে শোকস্তব্ধ কালীঘাট। বুধবার রাতে খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে শোকপ্রকাশ করেছিলেন। তাঁর নির্দেশে বৃহস্পতিবার সকালে উজ্জ্বল বিশ্বাসের কলকাতার বাড়িতে যান বিধায়ক কুণাল ঘোষ, আলিফা আহমেদ, দলের শ্রমিক নেত্রী দোলা সেন। পরিবারের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য জানতে পারেন তাঁরা। হাসপাতালের বিছানায় শুয়েও উজ্জ্বল বিশ্বাস দলের কাজ নিয়েই ভাবতেন। নিজের সাধ্যমতো নানা জায়গায় ফোন করে কাজের নির্দেশ দিতেন। চেয়েছিলেন, দলনেত্রীর দেওয়া যাবতীয় দায়িত্ব দ্রুত পালন করতে। কিন্তু তাঁর আচমকা অসুস্থতা এবং মৃত্যুতে সেসব অসমাপ্তই হয়ে রইল। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রয়াত উজ্জ্বল বিশ্বাসের দেহ বাড়ি পৌঁছনোর পর জনতার ঢল নামে সেখানে। কান্নায় ভেঙে পড়েন আশপাশের মানুষজনরা।

১২ নভেম্বর, বৃহস্পতিবার। কৃষ্ণনগরের বাড়িতে প্রয়াত উজ্জ্বল বিশ্বাসের দেহ, নিজস্ব ছবি

আরও পড়ুন:

রাজ্যে পালাবদলের পর প্রাক্তন কারিগরি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ত্রিপল দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। যদিও তার আগে তিনি নিজে জেলাশাসককে চিঠি লিখে জানিয়েছিলেন, তাঁর পার্টি অফিসে বেশ কিছু ত্রাণের ত্রিপল রয়েছে, তা যেন প্রশাসন উদ্ধার করে প্রয়োজনমতো বণ্টন করে দেন। এরপরই উজ্জ্বল বিশ্বাসের কার্যালয়ে জনতা বিক্ষোভ দেখা যায়। তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। দু’দফায় প্রায় ৫০ দিন জেলবন্দি ছিলেন প্রাক্তন মন্ত্রী। পরে শারীরিক অসুস্থতার যুক্তিতে তাঁকে জামিন দেওয়া হয়। কালীঘাট সূত্রে খবর, জেল থেকে ছাড়া পেয়ে উজ্জ্বল এসেছিলেন কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তারপরও দু’বার কালীঘাটে যান জেলা সংগঠনের বৈঠকে। সেই বৈঠকে ফের উজ্জ্বল বিশ্বাসকে জেলা সংগঠনের দায়িত্ব দেন মমতা। দলের অন্যান্য সদস্যরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানান।

বুধবার প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে কথা বলে কুণাল ঘোষ, আলিফা আহমেদরা জানতে পারেন, অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়েও বারবার দলের কাজের কথা বলতেন উজ্জ্বল বিশ্বাস। কখনও কখনও প্রয়োজনীয় ফোন করে নথি প্রস্তুত রাখার নির্দেশ দিতেন।

তৃণমূল কংগ্রেসে দ্বিধাবিভক্ত হওয়ার পর দলের রাশ কার নিজেদের হাতে রাখার জন্য নির্বাচন কমিশনে যে নথিপত্র জমা দেওয়ার কথা ছিল, তার অনেকটা দায়িত্ব ছিল উজ্জ্বল বিশ্বাসের উপর। তিনি নিজের জেলার তৃণমূল নেতৃত্বকে একজোট করে মমতা তৃণমূলের হয়ে নথি তৈরির তোড়জোড় করছিলেন। কিন্তু আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় দোলা সেনের সঙ্গে যোগাযোগ করে উজ্জ্বলবাবু জানিয়েছিলেন, তিনি অসুস্থ বলে কাজে কিছুটা দেরি হচ্ছে। চেষ্টা করবেন, খুব শিগগিরই কাজে ফেরার। তাতে দলের তরফে তাঁকে পরামর্শ দেওয়া হয়, বয়স বেড়েছে, অযথা তাড়াহুড়ো নয়, পুরোপুরি সুস্থ হয়েই যেন তিনি কাজ শুরু করেন।জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কলকাতার নামী হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের পর নিউমোনিয়া ও স্ট্রোক হয় তাঁর।  

বুধবার প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে কথা বলে কুণাল ঘোষ, আলিফা আহমেদরা জানতে পারেন, অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়েও বারবার দলের কাজের কথা বলতেন উজ্জ্বল বিশ্বাস। কখনও কখনও প্রয়োজনীয় ফোন করে নথি প্রস্তুত রাখার নির্দেশ দিতেন। চাইছিলেন, এই কাজটা খুব দ্রুত শেষ করতে। কিন্তু ৭১ বছর বয়সি নেতার মৃত্যুতে সব থমকে গেল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *