শরীরী খেলায় সঙ্গিনীকে ঘায়েল করতে প্রয়োজন…, পুরুষদের জন্য কী টিপস দিলেন পর্নস্টার?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


যৌনতা নিয়ে হাজারও ছুঁৎমার্গ রয়েছে অনেকের। তার ফলে ভুল ধারণাও রয়েছে কারও কারও। এমনই মনে করেন পর্নস্টার পেনি বার্বার। আর সে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরুষদের উদ্দেশে শরীরী খেলায় চরমসুখ লাভের উপায় বাতলে দিলেন তিনি।

পেনি বার্বার বলেন, “যৌনতায় চরমসুখ পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস খুব প্রয়োজন। না হলে সবই পণ্ড।” পর্নস্টারের মতে, বহু দম্পতি যৌনতায় নিত্যদিন মাতেন ঠিকই। তবে তাঁরা দু’জন দু’জনকে প্রকৃত অনুভূতি জানাতে পারেন না। তাঁরা ভাবেন, প্রকৃত অনুভূতি জানতে পারলে উলটো দিকের মানুষটি দুঃখ পাবেন। সম্পর্কে ভাটাও পড়তে পারে। সে কারণে দম্পতিদের অবশ্যই যৌনসুখের প্রতি আরও নজর দেওয়া প্রয়োজন বলেই মনে করছেন তিনি। সেক্ষেত্রে আরও খোলামেলা আলোচনা করা প্রয়োজন।

আরও পড়ুন:

পর্নস্টারের দাবি, বহু পুরুষই নাকি মনমতো যৌনসুখ না পেলে সঙ্গিনীর গোপনাঙ্গের শুষ্কতাকে দায়ী করেন। তিনি মনে করেন, যৌনাঙ্গ আর্দ্র না-ও হতেই পারে। তারপরেও সঠিক যৌনসুখ চাইলে পুরুষদের উচিত কৃত্রিম লুব্রিক্যান্টের সহায়তা নেওয়া। সেক্ষেত্রে দু’জনের মধ্যে সম্পর্কের আরও উন্নতি হবে। আবার যৌন অভিজ্ঞতাও হবে আরও সুখকর। তিনি একজন পর্নস্টার। তবে তা সত্ত্বেও নীলছবি দেখে যৌনতা নিয়ে উত্তেজিত না হওয়ার পরামর্শই দিয়েছেন। কারণ, নীল ছবিতে যা দেখানো হয় তা মোটেও সত্যি নয়। তাই সেসব ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত করা সম্ভব নয়। অথচ হতাশাই হবে সেই যুগলের একমাত্র প্রাপ্তি।

পর্নস্টারের মতে, কোনও অনুকরণ নয়। শরীরী খেলা নিয়ে বেশি ভাববেনও না। দু’পক্ষের সম্মতিতে শুধুমাত্র একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান। তাতেই পাবেন চরম প্রাপ্তি। সম্পর্ক হয়ে উঠবে আরও বেশি রঙিন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *