আর মাত্র চব্বিশ ঘণ্টা, মুক্তির অপেক্ষায় ইয়ামি গৌতম অভিনীত আসন্ন ছবি ‘নয়ি নভেলি’। তার আগে ভগবানের আশীর্বাদ নিতে রাম জন্মভূমিতে পৌঁছে গিয়েছেন ইয়ামি গৌতম। প্রথমবার উত্তরপ্রদেশের অযোধ্যায় গিয়ে আবেগে ভেসেছেন অভিনেত্রী। রাম জন্মভূমিতে পা রেখেই কার্যত অগাধ বিশ্বাস ও ভক্তির সাগরে ভেসেছেন ইয়ামি। ভগবান শ্রীরামের আশীর্বাদ নিতে এবং প্রার্থনা জানাতেই তাঁর এই পবিত্র তীর্থভূমিতে আগমন। ভগবানের রাম দর্শনের সঙ্গে হনুমানগড়িতেও যান ইয়ামি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ভাগ করে ইয়ামি বলেন, “আমি রাম মন্দির দর্শন করে হনুমানগড়িতে এসেছি। প্রথমবার আমি অযোধ্যায় এলাম। মনের ভিতর অনেক আবেগ কাজ করছে। গভীর ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এখানে এসেছি। ভগবানের রামের আশীর্বাদ পাওয়ার জন্য আমি নিজেকে খুবই ক্ষুদ্র মনে করি। শ্রীরামের কৃপায় এই বছরটা আমার পরিবারের জন্য খুবই শুভ।”
আরও পড়ুন:
‘কাবিল’ অভিনেত্রী পবিত্র এই ভূমিতে আসার সুযোগ পেয়ে আরও বলেন, “আমি ভগবান শ্রীরামের আশীর্বাদ নিতে এসেছি। এই প্রথমবার এখানে এলাম, আর এই পবিত্র ভূমি নিজের চোখে দেখার ইচ্ছা ছিল। আমি অত্যন্ত ভাগ্যবতী যে সেই পবিত্র ভূমি দর্শনের সুযোগ পেয়েছি, যেখানে শ্রীরাম চোদ্দ বছর অপেক্ষা করেছিলেন।”
হলুদ শাড়ির সঙ্গে কানে বেশ লম্বা দুল। হালকা মেকআপ আর সাজসজ্জাতে আদ্যোপান্ত সাবেকিয়ানার ছোঁয়া। মার্জিত এবং ঐতিহ্যবাহী সাজে রাম মন্দির দর্শনের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে লিখেছেন, ‘অযোধ্যায় মা সরযূর ঘাটে আরতি আর মনে অনাবিল শান্তি। নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে এই পুণ্যনগরী থেকে আশীর্বাদ পেয়ে আমি ধন্য। আগামীতে যা হবে সেটা শ্রীরামের কৃপা। আসন্ন সমস্ত ছবির জন্য রইল ইতিবাচক মনোভাব ও শুভকামনা।’ ‘নয়ি নভেলি’ আগামিকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’ এই ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তামিল চলচ্চিত্র নির্মাতা বালাজি মোহন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
