ইরান যুদ্ধের আগুনে পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। মহাসংকটে হরমুজ প্রণালী। যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে আগামী মাসেই ফ্রান্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। দুই ‘মহান বন্ধু’র এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বও।
আগামী মাসের ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা মোদি এবং ট্রাম্পের। সূত্রের খবর, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রনেতা। যদি বৈঠকটি হয়, তাহলে গত দেড় বছরের মধ্যে এই প্রথমবার মুখোমুখি বসবেন মোদি এবং ট্রাম্প। শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তাঁরা বৈঠক করেছিলেন। উল্লেখ্য, ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ হরমুজ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়। এটি বিশ্বজুড়ে সমুদ্রপথে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় এক পঞ্চমাংশ। তেলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস – বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছয়। কিন্তু যুদ্ধের জেরে বিশ্বব্যাপী চাপ বাড়াতে হরমুজ রুদ্ধ করে রেখেছে ইরান। তেহরানকে পালটা চাপ দিতে হরমুজ ঘিরে রেখেছে একাধিক মার্কিন রণতরীও। এর জেরে ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে আগামী মাসে দুই রাষ্ট্রনেতার কী কথা হয়, সেদিকেই নজর গোটা বিশ্বের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
