রবিবাসরীয় সকাল, মুম্বই শহর একেবারে জল থৈ থৈ। প্রবল বর্ষণের মাঝেই হয়ে গেল মধুরেণ সমাপয়েৎ। আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন পথচলা শুরু করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করেছেন আমির-গৌরী। সকাল থেকেই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের তোরজোর একেবারে তুঙ্গে। মিস্টার পারফেক্টশনিস্টের পালি হিলের বাড়ির সামনে কড়া নিরাপত্তা। একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামছে খান পরিবারের গেটে। ভিড় জমিয়েছেন সেলেব পাপারাজ্জিরা। ঘরোয়া পরিসরে আয়োজিত হলেও আমিরের মতো সুপারস্টারের বিয়ে অন্যতম আকর্ষণ তা বলাই বাহুল্য। তাই এই হাইপ্রোফাইল বিয়ের যাবতীয় খুটিনাটিই এখন প্যাপেদের পাখির চোখ।
ইতিমধ্যেই আমির-গৌরীকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন স্বস্ত্রীক আশুতোষ গোয়ারিকর, রাজনীতিবিদ রাজ ঠাকরে। বাবার তৃতীয় বিয়ের সাক্ষী থাকবেন তাঁর তিন সন্তান। পূর্বঘোষিত অনুষ্ঠানসূচী অনুযায়ী জুনায়েদ এসে গিয়েছেন। স্বামী নুপূরের সঙ্গে পৌঁছেছেন ইরাও। তবে বৃষ্টিতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে অম্বানি পরিবারকে। আমিরের বাড়ির সামনে গাছ ভেঙে পড়ায় আটকে পড়েছে কনভয়।
View this submit on Instagram
বিস্তারিত আসছে…
