বুধে চমক ‘বুম্বাদা’র, সোশাল মিডিয়ায় সুখবর দিলেন প্রসেনজিৎ

বুধে চমক ‘বুম্বাদা’র, সোশাল মিডিয়ায় সুখবর দিলেন প্রসেনজিৎ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


তখন রাজ্যে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল চলছে। সেই সময় সোশাল মিডিয়া পোস্টে সকলকে অবাক করে দিয়েছিলেন। তা নিয়ে শুরু হয় জোর চর্চা। এবার বুধসন্ধ্যায় যেন বোমা ফাটালেন ‘বুম্বাদা’। সোশাল মিডিয়ায় দিলেন বড়সড় চমক। যা দেখে আনন্দের জোয়ারে ভাসছেন অনুরাগীরা।

বিষয়টা খোলসা করা যাক। এদিন সন্ধ্যায় সোশাল মিডিয়ায় ‘অনেকদিন পর’ ছবির পোস্টার পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির পোস্টারে দেখা গিয়েছে, একটি বাড়ির খোলা দরজা। যার পাশেই লেটারবক্স। একটি আলো জ্বলছে। আর ওই দরজা দিয়ে চোখ রাখলে দেখা যায় খোলা মাঠ। সেখানে ফুটে রয়েছে কাশফুল। ওই পথ দিয়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। তাঁর পাশে সাইকেলে রয়েছে একটি মেয়ে। তাঁরা যেন কিছু কথাবার্তা বলছেন। হাসিমুখে চলছে কথোপকথন। ওই দু’জনের কাছে একটি এসটিডি বুথ। সম্পূর্ণ জলরঙে আঁকা ছবি এই পোস্টার যেন নিমেষে টাইমমেশিনে চড়িয়ে বেশ খানিকটা নস্ট্যালজিক করে দিতে পারে আপনাকে।

আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, “আপনাদের জন্য রইল ‘অনেকদিন পর’-এর অফিসিয়াল পোস্টার। এই ছবি সব বাবা-মায়েদের জন্য। ভালোবাসা, অনুভূতি, জীবনের কিছু না বলা মুহূর্ত নিয়ে তৈরি এই ছবি।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত এবং এনআইডিয়াস প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ২৬ জুন। ছবির পরিচালক সৌরভ পালোধী। তাই স্বাভাবিকভাবেই ছবিতে কিছু চমক থাকবেই। সৌমিত দেবের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। এছাড়া আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের ছবি ‘অভিমান’। এই ছবিতে একজন রকস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির যৌথ প্রযোজনার দায়িত্ব যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাঁদের প্রোডাকশন হাউস ‘হোয়াই সো সিরিয়াসে’র প্রথম ছবি এটি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে যিশুকে। ছবি দু’টি দর্শকমনে ঠিক কতটা সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *