বারবার দুল বদলে কানে ব্যথা? জেনে নিন পুজোয় কোন উপায়ে করবেন স্টাইল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পুজো মানেই সাজগোজ। পোশাকের সঙ্গে মানানসই কানের দুল না হলেই যেন মন খুঁতখুঁত। তবে বারবার কানের দুল বদলের ফলে অনেকেই তীব্র ব্যথার সমস্যায় ভোগেন। তার ফলে সাজগোজ করতে গিয়ে কষ্টই হয় বেশি। তবে এই সমস্যারও রয়েছে সমাধান। সহজ কিছু ঘরোয়া টোটকা মেনে চললে কমবে কানের ব্যথা। করা যাবে স্টাইলও।

  • খুব ভারী কানের দুল কিনবেন না। চেষ্টা করুন পোশাকের সঙ্গে মানানসই হালকা দুল কেনার। তাতে সাজের সঙ্গে কোনও আপস করতে হবে না।
  • কানে দুল পরার আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তাতে ব্যথা সেভাবে লাগবে না। সহজেই কানের দুল পরা যাবে।
  • খুব শক্ত প্যাঁচের কানের দুল এড়িয়ে চলার চেষ্টা করুন। তার বদলে ঝোলা হালকা দুল পরুন।

উপরোক্ত নিয়মগুলি মানার পরেও আপনার কানে ব্যথা হতেই পারে। সেক্ষেত্রে যন্ত্রণা থেকে উপশমেরও রয়েছে ঘরোয়া টোটকা।

  • অবশ্যই বেরিয়ে এসে কানের দুল খুলে ফেলুন। বিশেষত ঘুমনোর সময় কানের দুল পরবেন না।
  • ভারী কানের দুল খোলার পর লতিতে ঠান্ডা জল কিংবা বরফ সেঁক দিতে পারেন। অবশ্যই কাপড়ে জড়িয়ে তবে সেঁক দিন।
  • কানের লতি থেকে অনেক সময় পুঁজ কিংবা রক্তপাত হয়। সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ক্রিম লাগান। নইলে বড়সড় কোনও সমস্যা হতে পারে।

এবার পুজোয় এই নিয়মগুলি মেনে চলুন তাতে কানে ব্যথায় কষ্ট পেতে হবে না। আবার স্টাইলও করা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *