বড় মেয়েকে ‘দুয়া’ ডেকে ‘মুসলিম’ কটাক্ষ শোনেন রণবীর-দীপিকা! দ্বিতীয় কন্যার নামে ‘দৈব আশিস’

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দুই ছেলের নাম তৈমুর আলি খান, জাহাঙ্গির আলি খান রেখে ঠিক যেমন বিতর্কে জড়িয়েছিলেন সইফ-করিনা, বছর দুয়েক আগে রণবীর-দীপিকার প্রথম কন্যাসন্তানের নাম নিয়েও নেটভুবনে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল! সেবছর দিওয়ালির শুভক্ষণে মেয়ের ‘দুয়া পাড়ুকোন সিং’ নাম প্রকাশ্যে এনেছিলেন বলিউডের তারকাদম্পতি। সেই উর্দুভাষী নামের জেরে অবশ্য কম বিতর্কে পড়তে হয়নি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। তাই বিতর্ক এড়াতে এবার দ্বিতীয় সন্তানের নামে ‘দৈব আশিসে’র ছোঁয়া রেখেছেন সেলেব দম্পতি।

গতবারও তিথিনক্ষত্র দেখেই প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার ছোট মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা হল না। দশেরার পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশের আবহে মেয়েকে ‘দেবী’ বলে পরিচয় করালেন সকলের সঙ্গে।

আরও পড়ুন:

নবরাত্রি শেষে দশেরার দিন অভিনব পদ্ধতিতে দ্বিতীয় কন্যাসন্তানের নাম ঘোষণা করলেন রণবীর-দীপিকা। এক মিষ্টি পারিবারিক ফ্রেম ভাগ করে নিয়ে ক্যাপশনেই খুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তারকাদম্পতি। যেখানে জ্বলজ্বল করছে মেয়ের নাম। ক্যাপশনে উল্লেখ, ‘ভালোবাসা এবং প্রাচুর্যে পরিপূর্ণ আমাদের— দেবী পাড়ুকোন সিং।’ গতবারও তিথিনক্ষত্র দেখেই প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার ছোট মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা হল না। দশেরার পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশের আবহে মেয়েকে ‘দেবী’ বলে পরিচয় করালেন সকলের সঙ্গে। নজর কাড়ল মায়ানগরীর সেলেব দম্পতির মিষ্টি পারিবারিক ছবিও। যেখানে দেখা গেল, মা দীপিকা পরম যত্নে আগলে রেখেছেন ছোট্ট দেবীকে। অন্যদিকে বাবার কোলে বলে দিদি দুয়া বোনের মুখে স্নেহের চুমু একে দিচ্ছে। এর খুদের এহেন কাণ্ডকারখানা দেখে মা-বাবা দীপিকা-রণবীর হেসে খুন। অনুরাগীরামহলেও খুশিরহ জোয়ার এহেন ভাব-ভালোবাসার মুহূর্ত দেখে।

গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন দীপিকার কোল আলো করে জন্ম নিয়েছিল দ্বিতীয় কন্যাসন্তান। সেই সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছিলেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয় আজ আরও পরিপূর্ণ। আশীর্বাদ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’ এবার দশেরায় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন। ‘দেবী’ নাম রাখায় অনুরাগীমহলের তরফেও শুভেচ্ছার জোয়ার। ২০২৪ সালে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের ইনিংস শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। এবারও উৎসবের মরশুমেই দ্বিতীয় সন্তানের জন্মের খবর থেকে নাম প্রকাশ্য়ে আনলেন।

গতবার মেয়ের নাম দুয়া রাখায় রণবীর-দীপিকাকে কটাক্ষ করে নেটপাড়ার একাংশ লিখেছিলেন, ‘এত মুসলিম প্রীতি কীসের?’ কেউ বা বলেছিলেন, ‘কোনও হিন্দু নাম পেলেন না মেয়ের জন্য?’ কেউ বা নিদান দিয়েছিলেন, ‘দুয়ার পরিবর্তে প্রার্থনাও নামকরণ করতে পারতেন আপনারা।’ একাংশ আবার রণবীর-দীপিকাকে এও উপদেশ দেন যে, ‘হিন্দু কোনও দেবীর নামও বেছে নিতে পারতেন মেয়ের জন্যে।’ এবার সেসব বিতর্ক উড়িয়ে ছোট মেয়ের নাম ‘দেবী’ রেখেছেন সেলেব দম্পতি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *