জনপ্রিয়তার আশায় ইউটিউবাররা কত কিছুই না করেন। তা নিয়ে কখনও প্রশংসা কুড়োন। আবার কখনও সমালোচনার মুখে পড়েন তাঁরা। এবার ভিউয়ের আশায় বিতর্কিত কাণ্ড কারখানা করে কটাক্ষের শিকার ইউটিউবার সৌরভ যোশী।
সম্প্রতি ডেলি ভ্লগে দেখা গিয়েছে, পরিবারের সকলকে নিয়ে একটি খেলা করছিলেন তিনি। সেই খেলাতেই তাঁর পোষ্য ‘ওরিও’র বাটি থেকে স্ত্রী অবন্তিকাকে জল খাওয়ার নির্দেশ দেন সৌরভ। তাতে অবশ্য এককথায় রাজি হননি অবন্তিকা। অসম্মতি প্রকাশ করেন। তবে সৌরভ জেদ ধরে বসেন। তিনি পাত্রটিতে পরিষ্কার জল ঢেলে দেন। বলেন খেতেই হবে। শেষমেশ চাপে পড়েই জলে চুমুক দেন অবন্তিকা।
আরও পড়ুন:
এই ভিডিও ক্লিপটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতেই ক্ষোভ ফেটে পড়েন নেটিজেনরা। এই কাজটিকে অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণ্য বলেই দাবি করেন নেটিজেনরা। শুধু ভিউ পাওয়ার জন্য এত নিচে নেমেছেন বলেই দাবি নেটিজেনদের। এই ধরনের কার্যকলাপ মেনে নেওয়া যায় না বলেই দাবি কারও কারও।
Even as a joke this is not fine, she obviously is denying to do this gross act. Inframe: new money Sourav Joshi with poor brain.
by u/TipTopChuck in InstaCelebsGossip
প্রতিদিন নিজের পারিবারিক জীবন এবং ভ্রমণ নিয়ে ভিডিও আপলোড করেন ইউটিউবার সৌরভ। গত বছর নভেম্বরে অবন্তিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে নানা ভিডিও করেন সৌরভ। তাঁর ভিডিওতে বারবার স্ত্রীকে নানাভাবে আক্রমণ করা হয় বলেই অভিযোগ। তাতে একাধিকবার সৌরভের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগ উঠেছে। আর এবার পোষ্য কুকুরের বাটি থেকে স্ত্রীকে জোর করে জল খাওয়ানোর ঘটনায় তুঙ্গে বিতর্ক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
