পানিহাটির ৫১০ বছরের ঐতিহ্য এবার কলকাতায়, চিঁড়া-দধি মহোৎসবে মাতলেন শয়ে শয়ে ভক্ত

পানিহাটির ৫১০ বছরের ঐতিহ্য এবার কলকাতায়, চিঁড়া-দধি মহোৎসবে মাতলেন শয়ে শয়ে ভক্ত

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পাঁচশো বছরেরও বেশি প্রাচীন বৈষ্ণব ঐতিহ্য এবার পা রাখল খাস কলকাতায়। শ্রীশ্রী নিত্যানন্দ প্রভুর নির্দেশে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রবর্তিত ঐতিহাসিক পানিহাটির চিঁড়া-দধি উৎসবের স্মরণে দক্ষিণ কলকাতায় মহাসমারোহে শুরু হল ‘কলকাতা চিঁড়া-দধি মহোৎসব’। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি পানিহাটির মূল উৎসবের ৫১০তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে উদযাপিত হচ্ছে। রবিবার দক্ষিণ কলকাতায় ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সামনে বিশেষ আরতি এবং নারকেল ফাটিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উদ্বোধনী ভাষণে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহৎ আদর্শকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিজস্ব ছবি।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন আরাধ্য ভগবান দাস জানান, প্রায় ৫১০ বছর আগে গঙ্গার তীরে পানিহাটিতে হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে চিঁড়া ও দধির প্রসাদ বিতরণের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছিল। বৈষ্ণব সংস্কৃতির সেই ভক্তি, সেবা, সমতা এবং সম্প্রীতির অনন্য বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই কলকাতার বুকে উৎসবের আয়োজন। এই উৎসবকে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক জীবন্ত ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন সংস্থার ডিন ও ট্রাস্টি সুমন্ত রুদ্র। তিনি জানান, আগামী দিনে এই অনুষ্ঠানকে আরও বৃহৎ আকারে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। উদ্বোধনের দিন ২০০-রও বেশি ভক্তের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পদযাত্রা ও মহা নগর-সংকীর্তন অনুষ্ঠিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত সকল মানুষের মধ্যে বিনামূল্যে চিঁড়া-দধির মহাপ্রসাদ বিতরণ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *