ক্ষত-বিক্ষত অবস্থায় মাঠে পড়ে রয়েছেন এক যুবতী। আর তাঁকে আঁকড়ে ধরে কান্নায় ফেটে পড়েছে তাঁর দেড় বছরের শিশুকন্যা। এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গিয়েছে কর্নাটকের রাইচুর জেলায়।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম স্নেহা। তিনি আরএইচ ক্যাম্প-৪-এর বাসিন্দা। সম্প্রতি গ্রামের প্রান্তে একটি মাঠে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শুধু তাই নয়, মাকে আঁকড়ে ধরে সেখানে অসহায়ভাবে কাঁদছিল তাঁর দেড় বছরের শিশুকন্যা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের দাবি, স্নেহার শ্বাস-প্রশ্বাস তখনও চলছিল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
এরপরই ঘটনার তদন্ত শুরু করে সিন্ধানুর গ্রামীণ পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চার বছর আগে অমিত নামে যুবকের সঙ্গে স্নেহার বিয়ে হয়। কিন্তু অভিযোগ, গত চার মাস ধরে যুবতী শুভম নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। মনে করা হচ্ছে, সেই কারণেই স্নেহাকে খুন করা হয়। ইতিমধ্যেই যুবতীর স্বামী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রের খবর, দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
